TRENDS ▸
Tech GupTop StoriesHonor Magic V5 Magicpad 3 Magicbook Art 14 Watch 5 Ultra Open Earbuds Launch Set On July 2 2025 In China
Honor Magic V5 Launch Date

২ জুলাই Honor লঞ্চ করছে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন সহ ট্যাবলেট, ল্যাপটপ ও ইয়ারবাডস

Honor আগামী ২ জুলাই তাদের পরবর্তী লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টে সংস্থার নতুন স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং ইয়ারবাড, বিভিন্ন গ্যাজেটের উপর থেকে পর্দা সরানো হবে। এই ইভেন্টে যেসব ডিভাইস লঞ্চ হতে চলেছে, সেগুলোর মধ্যে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 27, 2025 1:23 PM

Honor আগামী ২ জুলাই তাদের পরবর্তী লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টে সংস্থার নতুন স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং ইয়ারবাড, বিভিন্ন গ্যাজেটের উপর থেকে পর্দা সরানো হবে। এই ইভেন্টে যেসব ডিভাইস লঞ্চ হতে চলেছে, সেগুলোর মধ্যে আছে Magic V5 ফোল্ডেবল স্মার্টফোন, MagicPad 3 ট্যাবলেট, MagicBook Art 14 ল্যাপটপ, Watch 5 Ultra স্মার্টওয়াচ এবং Open Earbuds। আসুন ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Honor Magic V5

অনার ম্যাজিক ভি৫ ফোল্ডেবল স্মার্টফোনে দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। ডিভাইসটির ডিজাইন নিয়ে জোর চর্চা চলছে, এটি মাত্র ৮.৮ মিমি পুরু হবে। কোম্পানির দাবি অনার ম্যাজিক ভি৫ হবে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন। এতে ব্যবহার করা হবে ‘লুবান শক-অ্যাবজরবিং হিঞ্জ’ নামের এক নতুন প্রযুক্তির হিঞ্জ, যা ফোনটে টেকসই করবে।

Honor MagicPad 3

অনার ম্যাজিকপ্যাড ৩ ট্যাবলেটের অন্যতম আকর্ষণ হল ১৩.৩ ইঞ্চি ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়া এতে পাওয়া যাবে ১২,৪৫০ এমএএইচ ব্যাটারি, AI স্মার্ট ফিচার, পিসি-গ্রেড কিবোর্ড এবং স্টাইলাস সাপোর্ট। এই ডিভাইসটিও যথেষ্ট হালকা হবে। জানা গেছে এটি মাত্র ৫.৭৯ মিমি পুরু হবে আর ওজন হবে ৫৯৫ গ্রাম।

Honor Watch 5 Ultra

অনার ওয়াচ ৫ আল্ট্রা স্মার্টওয়াচ তৈরি হবে এয়ারোস্পেস গ্রেড-৫ টাইটানিয়াম অ্যালয় দিয়ে, অর্থাৎ, এটি যেমন দেখতে প্রিমিয়াম, তেমনি টেকসই এবং স্ক্র্যাচ-রেজিস্ট্যান্টও হবে। এই ম্যাটেরিয়াল স্কিন-ফ্রেন্ডলি এবং অ্যালার্জি-প্রুফও।

আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে ডিভাইসগুলির আরও টিজার সামনে আসবে। আর লঞ্চ কনফারেন্সে এদের দাম ও এগুলি ভারতে কবে থেকে পাওয়া যাবে তা জানা যাবে।