TRENDS ▸
Tech GupTop StoriesNew Rule Change For Upi 123pay Whatsapp Amazon Prime From 1 January 2025
New Rule Change UPI 123Pay

1 জানুয়ারি থেকে বদলে যাচ্ছে UPI, WhatsApp ও Amazon Prime ব্যবহারের নিয়ম, ইউজাররা অবশ্যই জানুন

নতুন বছর অর্থাৎ 2025 সাল চলে এসেছে। আর বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি থেকে বেশ কয়েকটি নিয়মে বদল আসতে চলেছে। এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফলবে। UPI, WhatsApp এবং Amazon Prime ব্যবহারকারীদের জন্য আজ থেকে নয়া নিয়ম…

avatar
Written By : Puja Mondal
Updated Now: April 14, 2025 11:31 AM

নতুন বছর অর্থাৎ 2025 সাল চলে এসেছে। আর বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি থেকে বেশ কয়েকটি নিয়মে বদল আসতে চলেছে। এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফলবে। UPI, WhatsApp এবং Amazon Prime ব্যবহারকারীদের জন্য আজ থেকে নয়া নিয়ম প্রযোজ্য হবে। আসুন কি কি নিয়ম পরিবর্তন করা হয়েছে দেখে নেওয়া যাক।

UPI 123Pay এর লিমিট বাড়লো

UPI 123Pay এর লিমিটে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন অফলাইনে একবারে 10 হাজার টাকা ট্রান্সফার করা যাবে। যেখানে আগে 5 হাজার টাকা পাঠানো যেত। আজ থেকে তা বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন ব্যবহারকারীরা বেশি টাকা লেনদেন করতে পারবে। জানিয়ে রাখি UPI 123Pay হল অফলাইন পরিষেবা, যেখানে ইন্টারনেটের সাহায্য ছাড়াই টাকা ট্রান্সফার করা যায়। এই পরিষেবায় মোবাইল নম্বরে একটি ওটিপি আসে। এই ওটিপির সাহায্যে টাকা ট্রান্সফার করা যায়।

বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp সাপোর্ট

পুরনো কুড়িটি অ্যান্ড্রয়েড ডিভাইসে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপের সাপোর্ট। মেটার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড কিটক্যাট বা তার পুরানো অ্যান্ড্রয়েড ভার্সনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। যেসব ফোনের জন্য সাপোর্ট বন্ধ করা হয়েছে সেগুলিতে আর কোনো নতুন ফিচার আসবে না। অর্থাৎ ব্যবহারকারীরা কোনো ধরনের আপডেট পাবে না।

Samsung Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini সহ আরও 16টি ফোনের জন্য সাপোর্ট বন্ধ করা হয়েছে।

অ্যামাজন প্রাইমের নতুন নিয়ম

অ্যামাজনও তাদের প্রাইম ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম এনেছে। এখন থেকে ব্যবহারকারীরা মাত্র 2টি টিভিতে বেসিক সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন। কোনো ব্যবহারকারী যদি এর চেয়ে বেশি টিভিতে প্রাইম অ্যাক্সেস করতে চান, তাহলে তাকে আলাদা মেম্বারশিপ নিতে হবে। অর্থাৎ এখন টিভি ব্যবহারও নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ 1 জানুয়ারি থেকে সংস্থার এই নতুন নিয়ম কার্যকর হবে।