TRENDS ▸
Tech GupTop StoriesPan Card Apply Rules Change From Aadhaar Card Mandatory
PAN Card নতুন নিয়ম ২০২৬

১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরিতে বড় পরিবর্তন, এছাড়া আবেদন করা যাবে না

নতুন PAN কার্ড করার কথা ভাবছেন? তাহলে এই প্রতিবেদন আপনার কাজে আসবে। আসলে কেন্দ্র সরকার আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে নতুন PAN কার্ড তৈরির নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। জানা গেছে, এবার থেকে PAN কার্ডের জন্য আবেদন করতে গেলে শুধুমাত্র…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 19, 2026 9:46 PM

নতুন PAN কার্ড করার কথা ভাবছেন? তাহলে এই প্রতিবেদন আপনার কাজে আসবে। আসলে কেন্দ্র সরকার আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে নতুন PAN কার্ড তৈরির নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। জানা গেছে, এবার থেকে PAN কার্ডের জন্য আবেদন করতে গেলে শুধুমাত্র আধার কার্ডই প্রধান পরিচয়পত্র হবে।

এতদিন PAN কার্ড বানাতে গেলে আলাদা করে পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, জন্মতারিখের নথি দিতে হতো। অনেকের কাছে সেটাই ছিল সবচেয়ে ঝামেলার বিষয়। কিন্তু নতুন নিয়মে সেই ঝামেলা অনেকটাই কমে যাবে বলেই মনে করা হচ্ছে।

কী বদল আসছে PAN Card আবেদনের পদ্ধতিতে?

নতুন নিয়মে প্যান কার্ড আরও সহজে আবেদন করা যাবে। এখনকার মতো এত কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না। আধারের মাধ্যমে সরাসরি পরিচয় ও ঠিকানা যাচাই হয়ে যাবে। ফলে দ্রুত প্যান কার্ড হাতে পাওয়া যাবে। যারা আগে একাধিক ডকুমেন্ট জোগাড় করতে হিমশিম খেতেন, তাদের জন্য এটা নিঃসন্দেহে স্বস্তির খবর।

কেন এই সিদ্ধান্ত?

সরকারের তরফে জানানো হয়েছে, প্যান ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে এই পদক্ষেপ। আধার লিঙ্ক থাকলে ভুয়ো PAN কার্ড বানানোর সুযোগ অনেকটাই কমে যাবে। একই ব্যক্তির নামে একাধিক PAN থাকার সমস্যাটাও নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি পুরো সিস্টেমটা ডিজিটাল হওয়ায় যাচাই প্রক্রিয়া অনেক দ্রুত হবে।

সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়বে?

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সবচেয়ে বেশি প্রভাব পড়বে আবেদনকারীদের উপর। তাদের আর আলাদা করে বিভিন্ন নথি জোগাড় করতে হবে না।

তবে মনে রাখবেন যে, যাদের এখনও আধার নেই, তাদের জন্য এই নিয়ম কিছুটা অসুবিধার কারণ হতে পারে। কারণ, আগে আধার বানানো ছাড়া প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে না।