TRENDS ▸
Tech GupTop StoriesRedmi K80 Ultra Redmi K Pad Launch Confirmed Officially With Key Specifications Display Processor Battery
Redmi K80 Ultra Specifications

Apple iPad-কে টেক্কা দেবে, Redmi K80 Ultra স্মার্টফোনের সাথে মাসের শেষে লঞ্চ হচ্ছে Redmi K Pad

রেডমি শীঘ্রই K সিরিজের নতুন দুটি ডিভাইস চীনে লঞ্চ করতে চলেছে। এগুলি হল Redmi K80 Ultra স্মার্টফোন এবং Redmi K Pad ট্যাবলেট। আজ এদের বিষয়ে সরাসরি মুখ খুলেছে কোম্পানির এক মুখপাত্র। ইতিমধ্যেই K80 Ultra সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আর…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 13, 2025 7:09 PM

রেডমি শীঘ্রই K সিরিজের নতুন দুটি ডিভাইস চীনে লঞ্চ করতে চলেছে। এগুলি হল Redmi K80 Ultra স্মার্টফোন এবং Redmi K Pad ট্যাবলেট। আজ এদের বিষয়ে সরাসরি মুখ খুলেছে কোম্পানির এক মুখপাত্র। ইতিমধ্যেই K80 Ultra সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আর K সিরিজের নতুন ট্যাবলেটটি Apple-এর iPad Mini, Lenovo Legion Y700 (4th Gen), কিংবা Red Magic Gaming Tablet 3 Pro-এর মতো ডিভাইসগুলিকে টেক্কা দিতে আনা হচ্ছে। আসুন Redmi K80 Ultra ও Redmi K Pad সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

Redmi K80 Ultra ও Redmi K Pad সম্পর্কে কি কি জানা গেছে

রিপোর্ট অনুযায়ী, রেডমি কে প্যাড K ট্যাবে থাকবে ৮.৮ ইঞ্চি ৩কে এলসিডি ডিসপ্লে (CSOT-এর তৈরি), যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ পর্যন্ত এবং অ্যাসপেক্ট রেশিও ১৬:১০। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হবে। রেডমি কে প্যাড ট্যাবলেটটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট সহ আসবে।

অন্যদিকে, রেডমি কে৮০ আল্ট্রা নিয়ে হাইপ অনেকটাই বেশিই। রেডমির চীনের মার্কেটিং প্রধান ওয়াং টেং থমাস দাবি করেছেন ফোনটি ‘তিন হাজার ইউয়ানের মধ্যে সবচেয়ে সেরা পারফর্মার’। এতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর, বড় ৭,৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সুবিধা।

এছাড়া এর ডিজাইন, ডিসপ্লে, সাউন্ড, হ্যাপটিক ফিডব্যাক, সবক্ষেত্রেই আপগ্রেড দেখা যাবে। থমাস আরও বলেছেন, তেলতেলে আঙুলেও ফোনটির ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করবে, অর্থাৎ এতে আল্ট্রাসোনিক সেন্সর দেওয়া হবে।

Redmi K80 Ultra ও Redmi K Pad কবে লঞ্চ হবে

রেডমির পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে, জুনের শেষে চীনে লঞ্চ হতে চলেছে Redmi K80 Ultra ও Redmi K Pad ডিভাইস দুটি। এদের সাথে Xiaomi তাদের Mix Flip 2 ক্ল্যামশেল ফোনের উপর থেকেও পর্দা সরাতে পারে।