সম্প্রতি চীনে Vivo S60 সিরিজ লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে বেস মডেলের পাশাপাশি এসেছে Vivo S60 Vitality Edition ডিভাইসটি। এই দুই নতুন হ্যান্ডসেট খুব শীঘ্রই ভিভোর অনলাইন স্টোর থেকে কেনা যাবে। স্ট্যান্ডার্ড মডেলটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে। Vivo S60 স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৭২০০ এমএএইচ ব্যাটারি, ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর। এছাড়া এতে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইউনিবডি “কোল্ড-কার্ভড গ্লাস” ডিজাইন উপস্থিত।
Vivo S60 এর স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম
ভিভো এস৬০ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৫০,০০০ টাকা)। আবার এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৬,০০০ টাকা)। এছাড়া এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৬২,০০০ টাকা)।
Vivo S60 Vitality Edition এর দাম
Vivo S60 Vitality Edition এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৪১,০০০ টাকা)। আর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩,১৯৯ (প্রায় ৪৫,০০০ টাকা) এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪৯,০০০ টাকা) রাখা হয়েছে।
কবে থেকে সেল শুরু হবে
কোম্পানির তরফে জানানো হয়েছে, নতুন Vivo S60 সিরিজের স্মার্টফোনগুলির আগামী ৩ জুন থেকে চীনে বিক্রি শুরু হবে। সংস্থার অনলাইন স্টোর থেকে ডিভাইসগুলি পাওয়া যাবে।
ফোনটি আর্লি সামার গ্রীন, মিডসামার নাইট ড্রিম এবং সী অফ স্টার (চীনা ভাষা থেকে অনুবাদ করা হয়েছে) কালার অপশনে এসেছে।
Vivo S60 এর স্পেসিফিকেশন ও ফিচার
ডুয়েল সিমের ভিভো স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলে। এর সামনে দেখা যাবে ৬.৫৯ ইঞ্চি ১.৫কে (১২৬০ x ২৭৫০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৩০০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট এবং এইচডিআর সাপোর্ট করবে। ডিভাইসটি ধুলো ও জল প্রতিরোধের জন্য IP69 + IP69 রেটিং সহ এসেছে।
পারফরম্যান্স ও ক্যামেরা
Vivo S60 ডিভাইসে পারফরম্যান্সের জন্য এড্রেনো ৭৩৫ জিপিইউ সহ ব্যবহার করা হয়েছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট।। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল এফ/১.৭৫ প্রাইমারি ক্যামেরা, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে। সাথে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ১০০এক্স ডিজিটাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স।
আবার সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।
ব্যাটারি ও অন্যান্য ফিচার
নতুন Vivo S60 স্মার্টফোনে দেওয়া হয়েছে ৭২০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট।
Vivo S60 Vitality Edition এর বৈশিষ্ট্য
Vivo S60 Vitality Edition হ্যান্ডসেটে Vivo S60 এর মতোই একই ডিসপ্লে ফিচার, ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অপারেটিং সিস্টেম এবং কানেক্টিভিটি অপশন দেওয়া হয়েছে। এছাড়া স্ট্যান্ডার্ড মডেলের মতো একই প্রাইমারি এবং আল্ট্রাওয়াইড ক্যামেরাও পাওয়া যাবে। তবে এতে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নেই।

