TRENDS ▸
Tech GupTelecomBharti Airtel 84 Days Cheap Recharge Plan
Bharti Airtel 84 Days Plan

খেল দেখাচ্ছে Airtel! সস্তায় মিলবে ৮৪ দিনের বৈধতা, বাছুন আপনার সেরা প্ল্যান

প্রায় তিন মাস চালু রাখা যাবে মোবাইল। যতখুশি করা যাবে ফোন এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ঘাঁটার জন্য পাবেন ইন্টারনেটও। এক্ষেত্রে Airtel কোম্পানির এই প্রিপেইড প্ল্যান বেশ লাভজনক হতে পারে। সম্প্রতি ট্রাই-এর বকুনি খেয়ে পোর্টফোলিওতে একাধিক বদল করেছে এয়ারটেল। আজ…

avatar
Written By : Julai Mondal
Updated Now: January 31, 2025 6:29 PM

প্রায় তিন মাস চালু রাখা যাবে মোবাইল। যতখুশি করা যাবে ফোন এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ঘাঁটার জন্য পাবেন ইন্টারনেটও। এক্ষেত্রে Airtel কোম্পানির এই প্রিপেইড প্ল্যান বেশ লাভজনক হতে পারে। সম্প্রতি ট্রাই-এর বকুনি খেয়ে পোর্টফোলিওতে একাধিক বদল করেছে এয়ারটেল। আজ যে রিচার্জ প্ল্যানটির কথা আপনাদের বলা হচ্ছে, সেটিতে ৮৪ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

Airtel এর রিচার্জ প্ল্যান

এই বিশেষ এয়ারটেল রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি হল ৮৪ দিন। ব্যবহারকারীরা দেশজুড়ে যেকোনও নম্বরে যতখুশি কলিং উপভোগ করতে পারবেন। সেইসাথে বিনামূল্যে জাতীয় রোমিংও উপভোগ করা যাবে। এই প্ল্যানে ৯০০টি SMS এর সুবিধা এবং ব্যবহারকারীরা মোট ৭ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটি তাদের জন্য ভালো বিকল্প, যারা মূলত কল করার জন্য তাদের ফোন ব্যবহার করেন এবং মাঝে মাঝে ডেটার প্রয়োজন হয়। এই প্ল্যানের দাম ৫৪৮ টাকা।

তবে কারও যদি ডেটার প্রয়োজন না হয়, শুধু কলিং করতে চান তাহলে এয়ারটেলের ৮৪ দিনের ভয়েস-অনলি রিচার্জ প্ল্যানটি বিবেচনা করতে পারেন। যার দাম ৪৬৯ টাকা। এই প্ল্যানটির মাধ্যমে ভারতের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, ৯০০টি বিনামূল্যে এসএমএস পাওয়া যাবে। ট্রাইয়ের নির্দেশের প্রতিক্রিয়ায় এই অফারটি চালু করেছে কোম্পানি। যেখানে শুধুমাত্র ভয়েস কল এবং বিনামূল্যে এসএমএসের উপর মনোনিবেশ করা হয়েছে।

এয়ারটেলের ৭৭ দিনের প্ল্যান

৮৪ দিনের পাশাপাশি ৭৭ দিনের মেয়াদেরও একটি প্ল্যান রয়েছে। যেখানে ভারতজুড়ে আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে জাতীয় রোমিং সুবিধা রয়েছে। ৪৮৯ টাকা মূল্যের এই প্ল্যানে ব্যবহারকারীরা ৬০০টি বিনামূল্যে এসএমএস এবং ইন্টারনেট ব্যবহারের জন্য ৬ জিবি ডেটা পাবেন।