TRENDS ▸
Tech GupMobilesPoco X6 Neo 5g With 108 Megapixel Camera 4000 Rupees Discount Offer Price
POCO X6 Neo at Massive Discount

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Poco X6 Neo 5G স্মার্টফোনের দাম কমলো, সবচেয়ে সস্তায় কিনে নিন

POCO X6 Neo at Massive Discount: কম দামে দুর্দান্ত ফিচারের ফোন কিনতে চাইলে অ্যামাজনের লোভনীয় অফার হাতছাড়া করবেন না। অ্যামাজনের এই অফারে পোকোর ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে পাতলা ফোন লঞ্চের সময়ের চেয়ে ৫০০০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। এই স্মার্টফোনের…

avatar
Written By : Suman Patra
Updated Now: March 12, 2025 8:00 PM

POCO X6 Neo at Massive Discount: কম দামে দুর্দান্ত ফিচারের ফোন কিনতে চাইলে অ্যামাজনের লোভনীয় অফার হাতছাড়া করবেন না। অ্যামাজনের এই অফারে পোকোর ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে পাতলা ফোন লঞ্চের সময়ের চেয়ে ৫০০০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। এই স্মার্টফোনের নাম POCO X6 Neo 5G। দারুণ ডিজাইন, ক্যামেরা ও পাওয়ারফুল প্রসেসর রয়েছে এই ফোনে। আসুন ডিভাইসটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Poco X6 Neo 5G বাম্পার ছাড়ে কেনা যাচ্ছে

অ্যামাজনের লিমিটেড টাইম ডিলে অ্যামোলেড ডিসপ্লে সহ আসা ফোনটি ৪,০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এরপর পোকো এক্স৬ নিও ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৫,৯৯৯ টাকার পরিবর্তে ১১,৯৯৯ টাকায় অ্যামাজনে বিক্রি হচ্ছে।

এর পাশাপাশি, এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনি ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। ব্যাঙ্ক ডিসকাউন্টের পর আপনি ফোনটি ১০,৯৯৯ টাকায় কিনতে পারবেন। আবার এই পোকো ডিভাইসটি ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টে কেনা যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ ডিসকাউন্ট নির্ভর করবে পুরনো ফোনের অবস্থা ও মডেলের ওপর।

Poco X6 Neo 5G‌ এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এক্স৬ নিও ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে আছে। মাল্টিটাস্কিংয়ের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ‌৬০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ১২ জিবি ভার্চুয়াল র‌্যাম।

ডিভাইসটির পিছনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর উপস্থিত। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।