TRENDS ▸
Tech GupTelecomVodafone Idea Recharge Plan With Netflix Jiohotstar Subscription Unlimited Call Data
Vodafone Idea Recharge Plan

এক রিচার্জে প্ল্যানেই নেটফ্লিক্স, জিও হটস্টার সাবস্ক্রিপশন সহ আনলিমিটেড কল ও ডেটা সুবিধা দিচ্ছে Vi

বর্তমানে গ্রাহকরা একাধিক OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করে থাকেন। তবে আপনি চাইলে একটি রিচার্জ প্ল্যানেই Netflix, Amazon Prime ও JioCinema-র মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন পেতে পারেন। আজ্ঞে হ্যাঁ! Vodafone Idea (Vi) এমনই একটি দুর্দান্ত পোস্টপেইড…

avatar
Written By : Julai Mondal
Updated Now: April 13, 2025 3:26 PM

বর্তমানে গ্রাহকরা একাধিক OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করে থাকেন। তবে আপনি চাইলে একটি রিচার্জ প্ল্যানেই Netflix, Amazon Prime ও JioCinema-র মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন পেতে পারেন। আজ্ঞে হ্যাঁ! Vodafone Idea (Vi) এমনই একটি দুর্দান্ত পোস্টপেইড প্ল্যান অফার করে।

ভোডাফোন আইডিয়ার ১২০১ টাকার পোস্টপেইড প্ল্যান

Vi-এর REDX ১২০১ টাকার পোস্টপেইড প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, আনলিমিটেড ডেটা এবং প্রতি মাসে ৩০০০টি এসএমএস পান। মুম্বাইয়ের গ্রাহকদের জন্য থাকছে আনলিমিটেড 5G ডেটার সুবিধা। শুধু তাই নয়, এই প্ল্যানে থাকছে আন্তর্জাতিক রোমিং, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস এবং Vi গেমস-এর সম্পূর্ণ ফ্রি অ্যাক্সেস।

Vi-এর ১২০১ টাকার প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হল এর OTT বেনিফিটস। এখানে গ্রাহকরা পাবেন Netflix Basic-এর সাবস্ক্রিপশন, ৬ মাসের জন্য Amazon Prime, এবং ১ বছরের জন্য JioCinema (Hotstar Super), SonyLIV Premium, Swiggy, EaseMyTrip ও Norton Mobile Security-এর মেম্বারশিপ।

অ্যাড অন সিমেও মিলবে পরিষেবা

যারা ফ্যামিলির জন্য সেরা প্ল্যান খোঁজ করছেন, তাদের জন্যেও এই প্ল্যানটি আদর্শ। কারণ এখানে ৪টি কানেকশন পাওয়া যায়, যেখানে প্রাইমারি ইউজার পান ১৪০ জিবি ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড কল। এছাড়া অন্যান্য সিমে ৪০ জিবি ডেটা দেওয়া হবে। এই প্ল্যানে গ্রাহকরা Vi Movies & TV সহ বিভিন্ন OTT ও লাইফস্টাইল বেনিফিট থেকে যেকোনো দুটি বেছে নিতে পারবেন।