TRENDS ▸
Tech GupMobilesLava Bold 5g Cheapest Curved Display 64 Megapixel Camera Smartphone Offer
vLava Bold 5G Curved Display

সবচেয়ে সস্তা কার্ভড ডিসপ্লের ফোন, মাত্র ৯৪৯৯ টাকায় ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার এই 5G মোবাইল

বর্তমান সময়ে স্মার্টফোন বাজারে সেরা ফিচার সহ একাধিক বাজেট রেঞ্জের ফোন পাওয়া যায়। তবে আজ আমরা এই প্রতিবেদনে বিশেষ একটি ফোনের বিষয়ে বলবো। এই ডিভাইসের নাম Lava Bold 5G। প্রিমিয়াম ডিজাইন ও আধুনিক ফিচারসমৃদ্ধ এই ফোনটি এখন Amazon থেকে লোভনীয়…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 22, 2025 8:47 PM

বর্তমান সময়ে স্মার্টফোন বাজারে সেরা ফিচার সহ একাধিক বাজেট রেঞ্জের ফোন পাওয়া যায়। তবে আজ আমরা এই প্রতিবেদনে বিশেষ একটি ফোনের বিষয়ে বলবো। এই ডিভাইসের নাম Lava Bold 5G। প্রিমিয়াম ডিজাইন ও আধুনিক ফিচারসমৃদ্ধ এই ফোনটি এখন Amazon থেকে লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। আর এই হ্যান্ডসেটে আছে কার্ভড ডিসপ্লে। অফার সহ ১০ হাজার টাকার কমে কেনা যাবে এই স্মার্টফোনটি।

Lava Bold 5G এর দাম ও অফার

লাভা বোল্ড ৫জি এই মুহূর্তে অফার সহ অ্যামাজন ইন্ডিয়ায় মাত্র ১১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ১,৫০০ টাকা অতিরিক্ত ছাড়। ফলে ফোনটি ৯,৪৯৯ টাকায় বাড়ি নিয়ে আসা যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে ১০,৮৫০ টাকা পর্যন্ত ছাড় মিলবে।

Lava Bold 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভা বোল্ড ৫জি ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর ৬.৬৭ ইঞ্চি 3D কার্ভড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ভার্চুয়াল র‌্যাম সহ মোট ৮ জিবি র‌্যাম পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য লাভা বোল্ড ৫জি স্মার্টফোনের পিছনে ৬৪ মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরা উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে IP64 রেটিং আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।