TRENDS ▸
Tech GupMobilesOneplus 13t Display Specifications Features Leaked Ahead Of Launch
OnePlus 13T Display

দুনিয়ার সেরা ডিসপ্লে সহ আসছে OnePlus 13T, পেল ডিসপ্লেমেট A++ রেটিং

OnePlus 13T লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেছে। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। আজ আবার কোম্পানির চায়না প্রেসিডেন্ট লি জিয়ে আসন্ন এই স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এনেছেন। ব্র্যান্ডটি সবসময়ই কমপ্যাক্ট ফোনে ফ্ল্যাগশিপ মানের ফিচার দিয়ে থাকে, OnePlus…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 24, 2025 8:45 AM

OnePlus 13T লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেছে। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। আজ আবার কোম্পানির চায়না প্রেসিডেন্ট লি জিয়ে আসন্ন এই স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এনেছেন। ব্র্যান্ডটি সবসময়ই কমপ্যাক্ট ফোনে ফ্ল্যাগশিপ মানের ফিচার দিয়ে থাকে, OnePlus 13T এর ব্যতিক্রম হবে না। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

OnePlus 13T এর ডিসপ্লে

টিজার থেকে জানা গেছে ওয়ানপ্লাস ১৩টি স্মার্টফোনে ৬.৩২ ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে ২৬৪৯ x ১২১৬ পিক্সেল (1.5K) এবং পিক্সেল ডেনসিটি ৪৬০ পিপিআই। এই ডিসপ্লে ১০-বিট কালার, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ এবং ডলবি ভিশন সাপোর্ট করবে।

লি জিয়ে দাবি করেছেন, এটি ইন্ডাস্ট্রির সেরা ছোট সাইজের ফ্ল্যাট ডিসপ্লে। এতে থাকবে ওয়ানপ্লাসের নিজস্ব P2 স্ক্রিন ডিসপ্লে চিপ। এই ডিসপ্লের চীনের একমাত্র ইন-হাউস ডিসপ্লে সায়েন্স প্রোডাকশন লাইনের অংশ। এরজন্যেই ডিভাইসটি ডিসপ্লেমেট A++ রেটিংও পেয়েছে।

লি জিয়ে আরও জানিয়েছেন যে, চোখের সুরক্ষার জন্য ওয়ানপ্লাস ১৩টি ফোনে মিংগুমু আই প্রোটেকশন ২.০ এবং ফুল-ব্রাইটনেস DC ডিমিং প্রযুক্তি থাকবে। সেই সঙ্গে রেইন টাচ ২.০, গ্লাভ টাচ ও Lingxi টাচ-এর মাধ্যমে যেকোনো পরিস্থিতিতে স্ক্রিন ব্যবহার করা যাবে।

OnePlus 13T এর অন্যান্য স্পেসিফিকেশন

পারফরম্যান্সের জন্য 13T ডিভাইসে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ, গেমিং অ্যান্টেনা সিস্টেম ও বাইপাস চার্জিং সাপোর্ট। এটি ৬২৬০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

স্মার্টফোনটি সর্বোচ্চ ১৬ জিবি LPDDR5x র‌্যাম এবং ১ টিবি UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল ২x টেলিফটো লেন্স সহ ডুয়াল-ক্যামেরা সেটআপ।