TRENDS ▸
Tech GupGadgetsLenovo Idea Tab K11 Gen 2 Tablet Launched Globally Price Specifications
Lenovo Tab K11 Gen 2 Launched

বড় স্ক্রিন সহ ইসিম সাপোর্ট, Lenovo Idea Tab ও Tab K11 Gen 2 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল

Lenovo গ্লোবাল মার্কেটে সম্প্রতি দুটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করেছে, যাদের নাম Idea Tab এবং Tab K11 Gen 2। উভয় ট্যাবলেট দুটির স্পেসিফিকেশন প্রায় একই হলেও ক্যামেরা সেটআপে পার্থক্য আছে। এক্ষেত্রে প্রথম মডেলে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও দ্বিতীয় মডেলে ১৩…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 31, 2025 12:07 PM

Lenovo গ্লোবাল মার্কেটে সম্প্রতি দুটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করেছে, যাদের নাম Idea Tab এবং Tab K11 Gen 2। উভয় ট্যাবলেট দুটির স্পেসিফিকেশন প্রায় একই হলেও ক্যামেরা সেটআপে পার্থক্য আছে। এক্ষেত্রে প্রথম মডেলে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও দ্বিতীয় মডেলে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। আসুন Lenovo Idea Tab ও Tab K11 Gen 2 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lenovo Idea Tab ও Tab K11 Gen 2 এর ফিচার ও স্পেসিফিকেশন

লেনোভো আইডিয়া ট্যাব ও ট্যাব কে১১ জেন ২ মডেলে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ট্যাবদুটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এগুলি দুটি র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে – ৪ জিবি অথবা ৮ জিবি LPDDR4X র‌্যাম এবং ১২৮ জিবি বা ২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

লেনোভোর নতুন দুটি মডেলেই ন্যানো সিম এবং মাইক্রোএসডি কার্ড স্লট উপস্থিত, তবে ট্যাব কে১১ জেন ২ মডেলে বাড়তি সুবিধা হিসেবে eSIM সাপোর্ট করবে। দুটি ট্যাবেই রয়েছে ১১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ২৫৬০×১৬০০ পিক্সেল (২.৫K)। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ, ব্রাইটনেস ৫০০ নিট। এতে Tab Pen ও Tab Pen Plus স্টাইলাস সাপোর্ট করবে।

সাউন্ডের জন্য দুটি মডেলেই থাকছে ডলবি অ্যাটমস প্রযুক্তি সহ কোয়াড-স্পিকার সেটআপ এবং একটি মাইক্রোফোন। পাওয়ার ব্যাকআপের জন্য এগুলিতে ৭০৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি এই ব্যাটারি ফুল চার্জে টানা ১৪ ঘণ্টা ব্যাকআপ দেবে।

ফটোগ্রাফির জন্য আইডিয়া ট্যাবে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে, Tab K11 Gen 2 মডেলে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ধুলো ও জল প্রতিরোধের জন্য ট্যাবগুলি IP52 রেটিং সহ এসেছে।

Lenovo Idea Tab ও Tab K11 Gen 2 দুটি কালার অপশনে এসেছে – লুনা গ্রে ও পোলার ব্লু। এদের সাথে ফোলিও কেস, কিবোর্ড এবং স্টাইলাস পাওয়া যাবে। এর মধ্যে আইডিয়া ট্যাব মডেলেথ সাথে মিলবে লেনোভোর E310 TWS ইয়ারবাড। এদের দাম এবং উপলব্ধতা শীঘ্রই জানানো হবে।