TRENDS ▸
Tech GupMobilesGoogle Pixel 10 Series Launch Date Tipped 20 August With Sale Date Design Features
Google Pixel 10 Series Launch Date 20 August

অপেক্ষার অবসান! চমৎকার ক্যামেরা সহ Google Pixel 10 সিরিজ এই সময় লঞ্চ হবে

গুগলের পরবর্তী স্মার্টফোন সিরিজ Pixel 10 নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। কয়েকদিন আগে এই সিরিজের ফোনগুলিকে বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা গিয়েছিল। এছাড়া এদের কালার অপশন ফাঁস হয়েছে। এখন আবার Google Pixel 10 সিরিজের লঞ্চের তারিখ জানা গেল। পাশাপাশি এদের…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 3, 2025 5:55 PM

গুগলের পরবর্তী স্মার্টফোন সিরিজ Pixel 10 নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। কয়েকদিন আগে এই সিরিজের ফোনগুলিকে বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা গিয়েছিল। এছাড়া এদের কালার অপশন ফাঁস হয়েছে। এখন আবার Google Pixel 10 সিরিজের লঞ্চের তারিখ জানা গেল। পাশাপাশি এদের সেলের তারিখ প্রকাশ্যে এসেছে।

কবে লঞ্চ হবে Google Pixel 10 সিরিজ

অ্যান্ড্রয়েড হেডলাইনের রিপোর্ট থেকে জানা গেছে, ২০ আগস্ট ‘মেড বাই গুগল’ ইভেন্টে লঞ্চ করা হবে পিক্সেল ১০ সিরিজ। এই রিপোর্টটি সত্য বলেই ধরে নেওয়া হচ্ছে কারণ পূর্বসূরি মডেলগুলিও গতবছর একই সময়ে বাজারে এসেছিল। সব ঠিকঠাক থাকলে, ২৮ আগস্ট থেকে বাজারে পাওয়া যাবে নতুন মডেলগুলি।

এর আগে আর্সেন লুপিন সহ বেশ কয়েকজন টিপস্টার দাবি করেছিলেন যে, ১৩ আগস্ট লঞ্চ হবে গুগল পিক্সেল ১০ সিরিজ। এমনকি অ্যান্ড্রয়েড হেডলাইনও শুরুতে একই তারিখের কথা জানিয়েছিল। তবে এখন তারা বলছে, ইভেন্টটি এক সপ্তাহ পিছিয়ে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।

Google Pixel 10 সিরিজে থাকবে চারটি ডিভাইস

এই ইভেন্টে গুগল পিক্সেল ১০ সিরিজের অধীনে একসাথে চারটি ডিভাইস লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে – পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, বড় স্ক্রিনের প্রো এক্সএল, আর ভাঁজযোগ্য পিক্সেল ১০ প্রো ফোল্ড। পাশাপাশি, পিক্সেল ওয়াচ ৪–ও এই ইভেন্টে লঞ্চ হতে পারে।

Google Pixel 10 সিরিজ আগের মডেলগুলির ডিজাইন ও লুক ধরে রাখছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। ক্যামেরার ক্ষেত্রেও, প্রো এবং প্রো এক্সএল মডেলে গতবারের হার্ডওয়্যার থাকতে পারে। তবে চমক হিসেবে পিক্সেল ১০ মডেলে টেলিফটো লেন্স থাকতে পারে, যেটা অপটিক্যাল জুমের জন্য ভালো।