TRENDS ▸
Tech GupMobilesLava Storm Play And Lava Storm Lite To Launch In India With New Processor 5g Connectivity
Lava Storm Lite Launch in India

চীনা ব্র্যান্ডদের দাপট থামাতে সস্তায় 5G সাপোর্ট সহ লঞ্চ হচ্ছে Lava Storm Play ও Lava Storm Lite

চীনা মোবাইল কোম্পানিগুলিকে ভারতে যথেষ্ট টেক্কা দিচ্ছে দেশীয় ব্র্যান্ড Lava। সংস্থাটি ধীরে ধীরে তাদের পুরানো জায়গা পুনরুদ্ধার করছে। ইতিমধ্যেই তারা বিভিন্ন সিরিজের স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে। এখন আবার Lava ভারতে Storm সিরিজের অধীনে নতুন দুটি 5G স্মার্টফোন বাজারে আনতে চলেছে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 3, 2025 8:26 PM

চীনা মোবাইল কোম্পানিগুলিকে ভারতে যথেষ্ট টেক্কা দিচ্ছে দেশীয় ব্র্যান্ড Lava। সংস্থাটি ধীরে ধীরে তাদের পুরানো জায়গা পুনরুদ্ধার করছে। ইতিমধ্যেই তারা বিভিন্ন সিরিজের স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে। এখন আবার Lava ভারতে Storm সিরিজের অধীনে নতুন দুটি 5G স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এই দুই ফোনের নাম হবে Lava Storm Play ও Lava Storm Lite। আসুন এই দুই ডিভাইস সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Lava Storm Play ও Lava Storm Lite ভারতে লঞ্চ হচ্ছে

লাভা স্টর্ম লাইনআপের সবচেয়ে আলোচিত মডেল হতে চলেছে Storm Play। সংস্থার দাবি অনুযায়ী, এটি হবে প্রথম ফোন, যেখানে একেবারে নতুন একটি প্রসেসর ব্যবহার করা হবে। এটি বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে এলের পারফরম্যান্সের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। গেমিংয়ের দিকে নজর দিয়েই ফোনটির প্রচার চালাচ্ছে Lava। জানা গেছে Storm Play ফোনে থাকবে LPDDR5 র‌্যাম এবং UFS 3.1 স্টোরেজ।

স্টর্ম সিরিজের অধীনে উভয় স্মার্টফোন একসঙ্গে লঞ্চ হবে বলে লাভা নিজেই নিশ্চিত করেছে। পারফরম্যান্স, ডিজাইন, আর মাল্টিটাস্কিং – সব মিলিয়ে এই ফোনগুলি ক্রেতাদের অন্যরকম অভিজ্ঞতা দেবে বলেই আশা করা হচ্ছে। এগুলিতে অ্যাপ লোডিং হবে দ্রুত, আর হাই-এন্ড গেমিংও চলবে একদম স্মুথভাবে।

Lava Storm Play ও Lava Storm Lite ফোন আনার মূল লক্ষ্য

ভারতীয় বাজারে, বিশেষ করে বাজেট রেঞ্জের ক্রেতাদের 5G অভিজ্ঞতা দিতে লাভা স্টর্ম প্লে ও স্টর্ম লাইট লঞ্চ করা হবে। লাভা এর আগেও বাজেট সেগমেন্টে ভালো ভালো ফোন এনেছে, আর এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না।

টিজার অনুযায়ী, Lava Storm Play এবং Storm Lite পাওয়া যাবে Lava-র নিজস্ব ই-স্টোর ছাড়াও Amazon-এর মতো বড় বড় অনলাইন প্ল্যাটফর্মে। যদিও এদের দাম কেমন রাখা হবে, তা এখনও প্রকাশ্যে আসেনি।