TRENDS ▸
Tech GupMobilesBest Samsung Moto Realme Vivo Smartphones With 6000mah Battery Camera Under 15000 Rupees
Best Smartphones Under 15000 Rupees

১৫ হাজার টাকার কমে ৬০০০mAh ব্যাটারি ও সেরা ক্যামেরার Samsung, Realme, Vivo ফোন

আপনি যদি এমন কোনো স্মার্টফোন খুঁজে থাকেন, যেখানে বেশি র‌্যাম, দারুণ ক্যামেরা আর শক্তিশালী ব্যাটারি থাকবে তাহলে এটাই সঠিক সময়। কারণ ১৫ হাজার টাকারও কম দামে এখন বাজারে এমন বেশ কয়েকটি হ্যান্ডসেট আছে যেগুলির স্পেসিফিকেশন দুর্দান্ত। এই প্রতিবেদনে Motorola, Samsung,…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 12:31 PM

আপনি যদি এমন কোনো স্মার্টফোন খুঁজে থাকেন, যেখানে বেশি র‌্যাম, দারুণ ক্যামেরা আর শক্তিশালী ব্যাটারি থাকবে তাহলে এটাই সঠিক সময়। কারণ ১৫ হাজার টাকারও কম দামে এখন বাজারে এমন বেশ কয়েকটি হ্যান্ডসেট আছে যেগুলির স্পেসিফিকেশন দুর্দান্ত। এই প্রতিবেদনে Motorola, Samsung, Vivo, Realme -র সেরা ফিচার সহ আসা ডিভাইসগুলি নিয়ে আলোচনা করবো, যেগুলির দাম ১৫ হাজার টাকার কম।

১৫ হাজার টাকার কমে ভালো স্মার্টফোন

Realme P3x 5G

এই ফোনে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, সাথে সেকেন্ডারি ক্যামেরা, আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের স্ক্রিন আছে। ফ্লিপকার্টে এর দাম মাত্র ১৩,৯৯৯ টাকা।

Motorola G64 5G

মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ চিপসেট সহ আসা এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল OIS ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর মূল্য ধার্য করা হয়েছে ১৩,৯৯৯ টাকা।

Realme 14x 5G

এই রিয়েলমি ডিভাইসে আছে ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৮ জিবি র‌্যাম (ভার্চুয়াল র‌্যাম সহ) ও ১২৮ জিবি স্টোরেজ। এর সাথে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আর ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। এর দাম ১৪,৯৯৯ টাকা।

Samsung Galaxy M15 5G Prime Edition

স্যামসাংয়ের এই স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সামনে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল সেলফি লেন্স। ডিভাইসটি ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর ও ৬০০০ এমএএইচ ব্যাটারি (২৫ ওয়াট চার্জিং) সহ এসেছে। এর দাম পড়বে ১৪,৪৯৯ টাকা।

Vivo T4x 5G

লিস্টের সবচেয়ে বড় ব্যাটারি আছে এই ফোনে। ফিচার হিসেবে এতে পাবেন ৬৫০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সাথে দেওয়া হয়েছে ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের স্ক্রিন। এই ভিভো স্মার্টফোনের দাম ১৩,৯৯৯ টাকা।