TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy S25 Ultra Price Drop Rupees 12000 For Limited Time Deal Offer 200 Megapixel Camera Phone
Samsung Galaxy S25 Ultra Price Drop

২০০ মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy S25 Ultra ফোনের দাম কমলো ১২ হাজার টাকা, এখানে অফার

স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S25 Ultra এর উপর অফারের ঘোষণা করেছে। এই অফারে ফোনটির ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেল পাওয়া যাচ্ছে ১,১৭,৯৯৯ টাকা, যেখানে এর আসল দাম ১,২৯,৯৯৯ টাকা। অর্থাৎ পুরোপুরি ১২,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 3:47 PM

স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S25 Ultra এর উপর অফারের ঘোষণা করেছে। এই অফারে ফোনটির ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেল পাওয়া যাচ্ছে ১,১৭,৯৯৯ টাকা, যেখানে এর আসল দাম ১,২৯,৯৯৯ টাকা। অর্থাৎ পুরোপুরি ১২,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যারা একবারে পুরো টাকা দিতে পারবেন না, তাদের জন্য রয়েছে ২৪ মাসের ‘নো কস্ট ইএমআই’ এর সুবিধা, যারজন্য প্রতি মাসে দিতে হবে মাত্র ৩,২৭৮ টাকা।

তবে মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাচ্ছে এবং ১৪ জুন ২০২৫ পর্যন্ত এই অফারের লাভ ওঠানো যাবে। অর্থাৎ আপনি যদি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান তাহলে এই অফার হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ হবে না।

Samsung Galaxy S25 Ultra এর স্টোরেজ অনুযায়ী ভারতে দাম

১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,১৭,৯৯৯ টাকা।

১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১,২৯,৯৯৯ টাকা।

১২ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ কিনতে খরচ হবে ১,৫৩,৯৯৯ টাকা।

Samsung Galaxy S25 Ultra এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ডিভাইসে আছে ৬.৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ২কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করছ। এটি ২৬০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট ফর গ্যালাক্সি প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং আর ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S25 Ultra ফোনে আছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর (৩x অপটিক্যাল জুম) এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স (৫x অপটিক্যাল জুম, OIS সহ)। সামনে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।