TRENDS ▸
Tech GupTop StoriesIndian Rail New Rules For Tatkal Ticket Booking Aadhaar Verification Mandatory For Online Counter Ticket
Indian Rail Tatkal Ticket Booking Aadhaar Varification Mandatory

Indian Rail Tatkal: ততকাল টিকিট বুকিংয়ের জন্য নতুন নিয়ম ভারতীয় রেলের, বাধ্যতামূলক হচ্ছে আধার যাচাই

ভারতীয় রেল এবার ততকাল টিকিট বুকিংয়ের (Indian Rail Tatkal Ticket Booking) নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার জানিয়েছেন, খুব শীঘ্রই ততকাল টিকিট কাটার সময় ই-আধার দিয়ে পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হবে। রেল কর্তৃপক্ষ মনে করছে, এই পদক্ষেপের…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 8:03 AM

ভারতীয় রেল এবার ততকাল টিকিট বুকিংয়ের (Indian Rail Tatkal Ticket Booking) নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার জানিয়েছেন, খুব শীঘ্রই ততকাল টিকিট কাটার সময় ই-আধার দিয়ে পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হবে। রেল কর্তৃপক্ষ মনে করছে, এই পদক্ষেপের ফলে যেসব যাত্রীদের সত্যিই টিকিট প্রয়োজন তারা সুযোগ পাবেন। ফলে এতদিন ততকাল টিকিট নিয়ে যে জালিয়াতি চলত, তাতে কিছুটা হলেও রাশ টানা সম্ভব হবে।

ততকাল টিকিট বুকিংয়ের জন্য নতুন নিয়ম আনছে ভারতীয় রেল

নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র আধার-যাচাইকৃত অ্যাকাউন্ট থেকেই অনলাইনে ততকাল টিকিট কাটা যাবে। তাছাড়া বুকিংয়ের সময় আধার ভিত্তিক OTP দিতে হবে। তবে শুধু অনলাইন নয়, কাউন্টার থেকে ততকাল টিকিট কাটার সময়েও হবে আধার ভেরিফিকেশন। এই বিষয়টি নিয়ে রেলের তরফে অভ্যন্তরীণ প্রস্তুতি প্রায় শেষের দিকে, আশা করা হচ্ছে এই মাসের শেষেই শুরু হয়ে যাবে নতুন নিয়মের বাস্তবায়ন।

ততকাল টিকিট বুকিং নিয়ে বিস্তর অভিযোগ

আসলে বহু দিন ধরেই অভিযোগ উঠছিল যে কিছু অসাধু এজেন্ট সফটওয়্যার ব্যবহার করে মুহূর্তের মধ্যে একগুচ্ছ ততকাল টিকিট কেটে নিচ্ছেন। এর ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। এই কারণেই রেল কর্তৃপক্ষ এবার আধারভিত্তিক সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে।

এটা একপ্রকার বড়সড় দাওয়াই বলা যায়। তবে সব কিছু কতটা মসৃণভাবে চলবে, তা সময়ই বলবে। কিন্তু নিঃসন্দেহে বলা যায়, টিকিট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা আনার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।