TRENDS ▸
Tech GupMobilesOneplus 13s Launched In India Price Pre Order Sale Date Offer Specifications
OnePlus 13s Launched

OnePlus 13s এর ভারতে ধামাকাদার এন্ট্রি! ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা সহ রয়েছে Plus Key

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ভারতে লঞ্চ হল OnePlus 13s। এই কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ মডেলের দাম রাখা হয়েছে ৬০,০০০ টাকার কম। এতে আছে অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে প্লাস কি, যা বিভিন্ন ফিচারের শর্টকাট হিসেবে ব্যবহার করা যাবে। OnePlus 13s স্মার্টফোনে পাওয়া যাবে ১২০…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 3:03 PM

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ভারতে লঞ্চ হল OnePlus 13s। এই কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ মডেলের দাম রাখা হয়েছে ৬০,০০০ টাকার কম। এতে আছে অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে প্লাস কি, যা বিভিন্ন ফিচারের শর্টকাট হিসেবে ব্যবহার করা যাবে। OnePlus 13s স্মার্টফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা সেন্সর ও ৫৮৫০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus 13s এর ভারতে দাম ও প্রি-অর্ডার অফার

ওয়ানপ্লাস ১৩এস ফোনের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৪,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৫৯,৯৯৯ টাকা। এটি ব্ল্যাক ভ্যালভেট, পিঙ্ক সাটিন ও গ্রিন সিল্ক কালার অপশনে পাওয়া যাবে।

স্মার্টফোনটি OnePlus-এর অফিসিয়াল ওয়েবসাইট, স্টোর অ্যাপ, Amazon এবং অন্যান্য অনলাইন ও অফলাইন রিটেইল স্টোর থেকে কেনা যাবে।

আর যারা আগেভাগে বুকিং করবেন, তাদের জন্য বাড়তি কিছু সুবিধাও আছে। যেমন এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ৫,০০০ ডিসকাউন্ট পাবেন। সাথে পাওয়া যাবে ৫,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস। ক্রেতারা ১৫ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অফার পাবেন। আবার ১৮০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধাও দেওয়া হবে। এছাড়া বিনামূল্যে নর্ড বাডস ৩ ইয়ারবাড ও ৩ বছরের ব্যাটারি প্রোটেকশন পাওয়া যাবে।

ইতিমধ্যেই ওয়ানপ্লাস ১৩এস ছর আগাম বুকিং শুরু হয়ে গেছে। প্রথম সেল শুরু হবে ১২ জুন ২০২৫ থেকে।

OnePlus 13s এর ফিচার ও স্পেসিফিকেশন

OnePlus 13s ফোনের সামনে দেখা যাবে ৬.৩২ ইঞ্চি এলটিপিও OLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১৬০০ নিটস। এই ডিসপ্লে ডলবি ভিশন সাপোর্ট করবে। ডিভাইসটি মেটাল ফ্রেম সহ এসেছে।

এর পিছনের দিকে ২.৫ডি গ্লাস ফিনিশ, আর সাইডে দেওয়া হয়েছে নতুন “Plus Key”, এটি পুরনো অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে এসেছে। এই বাটনটি কাস্টমাইজ করে ব্যবহারকারী বিভিন্ন ফিচারের শর্টকাট বানাতে পারবেন, যেমন সাউন্ড প্রোফাইল, AI টুলস ইত্যাদি।

পারফরম্যান্সের জন্য OnePlus 13s স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৮৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেল Sony LYT700 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা উপস্থিত, যা ২x অপটিকাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে অটোফোকাস সহ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ইনফ্রারেড সেন্সর, IP65 রেটিং, এনএফসি ফিচার আছে।