TRENDS ▸
Tech GupMobilesTecno Pova 7 Pova 7 Ultra Spotted Google Play Console Key Specifications Revealed
Tecno Pova 7 Spotted Google Play Console

জুনেই বাজারে আসছে Tecno Pova 7 ও Pova 7 Ultra, থাকবে দুর্দান্ত ফিচার সহ শক্তিশালী ব্যাটারি

Tecno সম্প্রতি ভারতে তাদের Pova Curve 5G বাজারে এনেছে। এবার শোনা যাচ্ছে, কোম্পানি তাদের পরবর্তী সিরিজ, অর্থাৎ Pova 7 আনতে চলেছে। সম্প্রতি গুগল প্লে কনসোল-এর ডেটাবেসে Pova 7 ও Pova 7 Ultra মডেল দুটিকে খুঁজে পাওয়া গেছে। শুধু তাই নয়,…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 7, 2025 6:58 PM

Tecno সম্প্রতি ভারতে তাদের Pova Curve 5G বাজারে এনেছে। এবার শোনা যাচ্ছে, কোম্পানি তাদের পরবর্তী সিরিজ, অর্থাৎ Pova 7 আনতে চলেছে। সম্প্রতি গুগল প্লে কনসোল-এর ডেটাবেসে Pova 7 ও Pova 7 Ultra মডেল দুটিকে খুঁজে পাওয়া গেছে। শুধু তাই নয়, নয়া একটি রিপোর্টের মাধ্যমে আল্ট্রা মডেলটির লঞ্চের টাইমলাইন ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে।

Tecno Pova 7 ও Pova 7 Ultra উপস্থিত হল গুগল প্লে কনসোলে

গুগল প্লে কনসোলে LJ7 ও LJ9 মডেল নম্বরের দুটি ডিভাইস তালিকাভুক্ত হয়েছে, মনে করা হচ্ছে এর মধ্যে LJ7 মডেল নম্বরটি হবে Pova 7 5G, আর LJ9 মডেল নম্বরটি হবে Ultra ভ্যারিয়েন্ট। দুটি ফোনেই থাকতে পারে ৮ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। বেস মডেলে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ বা ৭৩০০এক্স প্রসেসর।

Tecno Pova 7 সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে

গতবছরের মার্চ ও সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল পোভা ৬ প্রো ৫জি ও পোভা ৬ নিও ৫জি। এদের উত্তরসূরি হিসেবে টেকনো পোভা ৭ সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে আপাতত দুটি মডেল বাজারে আসবে – টেকনো পোভা ৭ ও পোভা ৭ আল্ট্রা।

এদিকে জনপ্রিয় টিপস্টার পারাস গুগলানি (@passionategeekz) সম্প্রতি একটি X পোস্টে দাবি করেছেন, টেকনো পোভা ৭ আল্ট্রা ৫জি খুব সম্ভবত জুন মাসেই বাজারে আসছে। যদিও তিনি নির্দিষ্ট তারিখ জানাননি, তবে অনুমান করা হচ্ছে যে মাসের শেষের দিকেই এর উপর থেকে পর্দা সরানো হবে।

টিপস্টার টেকনো পোভা ৭ আল্ট্রা ৫জি এর যে রেন্ডার শেয়ার করেছেন, তাতে দেখা গেছে ফোনটির পিছনে রয়েছে ট্রায়াঙ্গুলার ক্যামেরা সেটআপ, যার চারপাশে দেখা যাবে এলইডি লাইট স্ট্রিপ। আগেই টেকনোর একটি অফিসিয়াল টিজারেও এই ডিজাইনের ইঙ্গিত মিলেছিল।

Tecno Pova 7 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টেকনো পোভা ৭ আল্ট্রা ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্টিমেট চিপসেট দ্বারা। সঙ্গে থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে দেওয়া হতে পারে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।