TRENDS ▸
Tech GupMobilesOppo K13x 5g Price In India Retail Box Image Leaked Key Specifications Flipkart Teaser Page Live
Oppo K13x 5G Price in India

Oppo K13x 5G এর দাম থাকবে বাজেটের মধ্যে, লঞ্চের আগেই রিটেল বক্সের ছবি ফাঁস, দেখে নিন ফিচার

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পোর নতুন 5G ফোন, Oppo K13x 5G। যদিও এর সঠিক লঞ্চের তারিখ এখনও জানানো হয়নি, তবে ইতিমধ্যেই Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ই-স্টোরে এই স্মার্টফোনের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেটে Oppo K13x 5G…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 10, 2025 1:24 PM

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পোর নতুন 5G ফোন, Oppo K13x 5G। যদিও এর সঠিক লঞ্চের তারিখ এখনও জানানো হয়নি, তবে ইতিমধ্যেই Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ই-স্টোরে এই স্মার্টফোনের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেটে Oppo K13x 5G এর একটি রিটেল বক্সের ছবি ফাঁস হয়েছে, যেখান থেকে এর সম্ভাব্য লুক ও মূল্য সম্পর্কে জানা গেছে।

Oppo K13x 5G এর সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী, Oppo K13x 5G এর দাম রাখা হতে পারে ১৫,৯৯৯ টাকার কাছাকাছি। যদিও স্টোরেজ বা র‌্যাম অপশন সম্পর্কে রিটেল বক্সে কিছু উল্লেখ ছিল না।, তবে আগের মডেল অর্থাৎ Oppo K12x 5G ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ১২,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছিল ১৫,৯৯৯ টাকা।

জানিয়ে রাখি, এই সিরিজের বেস মডেল অর্থাৎ Oppo K13 5G ইতিমধ্যে বাজারে এসেছে। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা, আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ১৯,৯৯৯ টাকা। এতে আছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর আর ৭,০০০ এমএএইচ ব্যাটারি।

Oppo K13x 5G এর ডিজাইন ও স্পেসিফিকেশন

ওপ্পো কে১৩এক্স ৫জি-র রিটেল বক্সে ফোনটির সামনে দিকের ডিজাইন দেখা গেছে। এতে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, এর কোণাগুলি গোলাকার এবং ওপরের দিকে মাঝ বরাবর ছোট্ট হোল-পাঞ্চ ক্যামেরা দেখা গেছে।

ফিচারের কথা বললে, ওপ্পো কে১৩এক্স ৫জি মডেলে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট আর ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, এবং সামনে থাকবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।