হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesIphone Duo Apple First Foldable Smartphone Launched Price In India Availability Specification
Apple iPhone Duo

iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন

Apple প্রত্যাশা মতোই আজ তাদের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। বুধবার ৯ সেপ্টেম্বর ‘Surprise and Shine’ ইভেন্টে কোম্পানি নিয়ে এসেছে iPhone Duo। এটি দেখতে অনেকটা পাসপোর্টের মতো এবং দুভাগে ভাঁজ করা যাবে। ফোনটি দুটি কালার অপশনে পাওয়া যাবে। আবার এতে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 10, 2026 1:24 AM

Apple প্রত্যাশা মতোই আজ তাদের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। বুধবার ৯ সেপ্টেম্বর ‘Surprise and Shine’ ইভেন্টে কোম্পানি নিয়ে এসেছে iPhone Duo। এটি দেখতে অনেকটা পাসপোর্টের মতো এবং দুভাগে ভাঁজ করা যাবে। ফোনটি দুটি কালার অপশনে পাওয়া যাবে। আবার এতে দুটি ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত, যা ভিতরের ফোল্ডেবল স্ক্রিন ও কভার ডিসপ্লেতে অবস্থিত। পাশাপাশি এটি ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সুবিধা সহ এসেছে। iPhone Duo মডেলে রয়েছে Apple এর লেটেস্ট A20 Pro চিপসেট। এই একই প্রসেসর আজ লঞ্চ হওয়া iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max মডেলেও ব্যবহার করা হয়েছে।

iPhone Duo এর দাম ও সেলের তারিখ

iPhone Duo এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯৯৯ ডলার, যা প্রায় ১,৯০,০০০ টাকা।এটি ২ টিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফোনটির প্রি-অর্ডার শুরু হবে ১৬ অক্টোবর থেকে এবং ২৩ অক্টোবর থেকে এটির সেল শুরু হবে বলে কোম্পানি জানিয়েছে।

ভারতে iPhone Duo এর দাম

ভারতে আইফোন ডুও‌ এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৯৯,৯০০ টাকা। আবার এর ৫১২ জিবি, ১ টিবি ও ২ টিবি মডেলের দাম যথাক্রমে ৩,২৪,৯০০, ৩,৭৪,৯০০ টাকা, ৪,৪৯,৯০০ টাকা। এটি স্টার হোয়াইট ও নাইট স্কাই কালার অপশনে এসেছে।

iPhone Duo এর ফিচার ও স্পেসিফিকেশন

iPhone Duo কেবল ইসিম সাপোর্ট সহ এসেছে । কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ফোল্ডেবল ফোনের ভিতরে ব্যাটারির জন্য বেশি জায়গা তৈরি করতেই ফিজিক্যাল সিমের সুবিধা নেই। এর ভিতরে রয়েছে ৭.৬ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। যেখানে iPhone 18 Pro মডেলে আছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে।

অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের ডিসপ্লেতে কাস্টম ন্যানো টেক্সচার ফিনিশ দেওয়া হয়েছে। ফলে ভাঁজের জায়গায় ক্রিজ খুব বেশি চোখে পড়বে না।এর ভিতরের ডিসপ্লে তৈরি করা হয়েছে কাস্টম পলিমার দিয়ে।

ডিভাইসটির বাইরে দেখা যাবে ৫.৪ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর কভার ডিসপ্লে। বাইরের ডিসপ্লে এবং রিয়ার প্যানেলে সেরামিক শিল্ড প্রোটেকশন রয়েছে।

প্রসেসর ও সফটওয়্যার

iPhone Duo মডেলে পারফরম্যান্সের জন্য ২ এনএম প্রসেসে তৈরি A20 Pro প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে সিক্স কোর সিপিইউ এবং সেভেন কোর জিপিইউ রয়েছে। এর সাথে ডুয়েল নিউরাল ইঞ্জিন উপস্থিত। অ্যাপলের দাবি এই চিপসেট ২০ শতাংশ দ্রুত পারফরম্যান্স দেবে। এছাড়া গ্রাফিক্স পারফরম্যান্স আগের তুলনায় ৪০ শতাংশ দ্রুত হয়েছে।

আর ডিভাইসটি iOS 27 অপারেটিং সিস্টেমে চলবে, যা ফোল্ডেবল স্মার্টফোনের জন্য বিশেষভাবে কাস্টোমাইজ করা হয়েছে। নতুন সফটওয়্যারে মাল্টিটাস্কিংয়ের জন্য স্প্লিট ভিউ আছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য iPhone Duo মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই দুই ক্যামেরা হল ৪৮ মেগাপিক্সেল ফিউশন সেন্সর ও ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর , যা ২এক্স অপটিক্যাল জুম অফার করবে।

অ্যাপলের দাবি এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ৪কে/১২০ এফপিএস-এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সামনে পাওয়া যাবে সেন্টার স্টেজ ক্যামেরা। পাশাপাশি ফোল্ডেবল স্ক্রিনের মধ্যে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফেস টাইম ক্যামেরা।

ব্যাটারি

ইভেন্টে কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে iPhone Duo “সারাদিন ব্যাটারি লাইফ” দেবে। ফুল চার্জে এর ব্যাটারি ৩১ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে দেবে। বাইরের স্ক্রিন ব্যবহার করলে এই সময় বেড়ে ৪৪ ঘণ্টা পর্যন্ত হতে পারে। আর দুই ডিসপ্লে একসাথে ব্যবহার করলে ২২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

চার্জিংয়ের বিষয়ে বললে, মাত্র ৫ মিনিট চার্জ করলেই iPhone Duo আপনাকে ৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে দেবে বলে জানানো হয়েছে। এতে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা আছে।