TRENDS ▸
Tech GupMobilesMotorola Edge 60 Launched In India With 50 Megapixel Selfie Camera Price Specifications Sale Date
Motorola Edge 60 Launched

50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 60, রয়েছে 5500mAh ব্যাটারি

অবশেষে ভারতে লঞ্চ হল Motorola Edge 60। এর দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকার কাছাকাছি। মিড রেঞ্জে এই মোটোরোলা স্মার্টফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, কোয়াড কার্ভড ওএলইডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন Motorola…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 10, 2025 7:46 PM

অবশেষে ভারতে লঞ্চ হল Motorola Edge 60। এর দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকার কাছাকাছি। মিড রেঞ্জে এই মোটোরোলা স্মার্টফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, কোয়াড কার্ভড ওএলইডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন Motorola Edge 60 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Motorola Edge 60 এর ভারতে দাম

মোটোরোলা এজ ৬০ এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৫,৯৯৯ টাকা। এটি ১৭ জুন থেকে Flipkart, মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইট এবং কিছু অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে।

Motorola Edge 60 এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৬০ ফোনে IP68 এবং IP69 রেটিং সহ এসেছে। এমনকি এতে রয়েছে MIL-STD-810H সার্টিফিকেশন। ফলে এর বিল্ড কোয়ালিটি দুর্দান্ত।

মোটোরোলা এজ ৬০ এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি কোয়াড কার্ভড ওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন ২৭১২ x ১২২০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ৪৫০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৭আই। পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট দেওয়া হয়েছে।

Motorola Edge 60 স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেলের হাই-রেজোলিউশন ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম স্কিনে চলে। সাউন্ডের জন্য থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার আর Dolby Atmos এর সাপোর্ট।