TRENDS ▸
Tech GupMobiles5g Smartphone Under Rupees 20000 Iqoo Z10 Rs 2000 Discount Deal Amazon Offer
iQOO Z10 Rs 2000 Discount

20 হাজার টাকার কমে দুর্ধর্ষ 5G স্মার্টফোন, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আছে 7300mAh ব্যাটারি

চলতি বছরের শুরুতে বাজারে এসেছে iQOO Z10। এই ফোনটি মূলত তাদের জন্য উপযুক্ত যারা কম দামে ভালো পারফরম্যান্স ও দুর্দান্ত স্পেসিফিকেশনের ডিভাইস খোঁজ করছেন। আর এখন এই স্মার্টফোনটি ২০ হাজার টাকারও কম দামে পাওয়া যাচ্ছে। জনপ্রিয় একটি ই-কমার্স সাইট iQOO…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 8:53 PM

চলতি বছরের শুরুতে বাজারে এসেছে iQOO Z10। এই ফোনটি মূলত তাদের জন্য উপযুক্ত যারা কম দামে ভালো পারফরম্যান্স ও দুর্দান্ত স্পেসিফিকেশনের ডিভাইস খোঁজ করছেন। আর এখন এই স্মার্টফোনটি ২০ হাজার টাকারও কম দামে পাওয়া যাচ্ছে। জনপ্রিয় একটি ই-কমার্স সাইট iQOO Z10 এর উপর লোভনীয় অফারের ঘোষণা করেছে। আসুন অফারের পর আইকোর স্মার্টফোনটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

iQOO Z10 এর দাম ও অফার

অ্যামাজনে আইকো জেড১০ এখন সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে। এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ২১,৯৯৮ টাকা। আবার ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৮ টাকা, আর ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ২৫,৯৯৮ টাকা।

তবে অ্যামাজনে ICICI ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে মিলছে সরাসরি ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। সেই হিসেবে, বেস ভ্যারিয়েন্টের দাম নেমে আসবে মাত্র ১৯,৯৯৮ টাকায়। অন্য দুটি ভ্যারিয়েন্ট যথাক্রমে ২১,৯৯৮ টাকায় ও ২৫,৯৯৮ টাকায় কেনা যাবে।

iQOO Z10 এর ফিচার ও স্পেসিফিকেশন

আইকো জেড১০ ডিভাইসে আছে ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর উপস্থিত, যার সঙ্গে মিলেছে OIS প্রযুক্তি। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

iQOO Z10 ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এটি দুই বছর ধরে অ্যান্ড্রয়েড আপডেট ও তিন বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে।