TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy M33 5g Receiving One Ui 7 Update Based On Android 15 In India
Samsung Galaxy M33 5G Receiving One UI 7 Update

ক্যামেরায় উন্নতি সহ যোগ হল অনেক ফিচার, Samsung Galaxy M33 5G ফোনে এল নতুন One UI 7 আপডেট

তিন বছর আগে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M33 5G স্মার্টফোন। এবার এই পুরনো ডিভাইসে এল লেটেস্ট One UI 7 সফটওয়্যার আপডেট। গতকাল অর্থাৎ ১১ জুন ২০২৫ থেকে এই আপডেট ডিভাইসে পৌঁছাতে শুরু করেছে। টিপস্টার তরুণ বাটস (@tarunvats33) নিজের X…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 12, 2025 2:24 PM

তিন বছর আগে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M33 5G স্মার্টফোন। এবার এই পুরনো ডিভাইসে এল লেটেস্ট One UI 7 সফটওয়্যার আপডেট। গতকাল অর্থাৎ ১১ জুন ২০২৫ থেকে এই আপডেট ডিভাইসে পৌঁছাতে শুরু করেছে। টিপস্টার তরুণ বাটস (@tarunvats33) নিজের X (আগে টুইটার) প্রোফাইলে সর্বপ্রথম Samsung Galaxy M33 5G ফোনে আপডেট আসার কথা জানিয়েছেন।

Samsung Galaxy M33 5G ফোনে এল One UI 7 আপডেট

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ডিভাইসে আসা ওয়ান ইউআই ৭ আপডেট আদতে অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আনা হয়েছে। এই আপডেটের মাধ্যমে একগুচ্ছ নতুন ফিচার ফোনে যোগ হবে। পাশাপাশি এর পারফরম্যান্সও উন্নত হবে। এই আপডেটের সাইজ প্রায় ২ জিবি।

One UI 7 আপডেটের ফিচার

ওয়ান ইউআই ৭ আপডেটে ফোনের নোটিফিকেশন প্যানেল আর কুইক সেটিংস আলাদা করা হয়েছে। ফলে ফোনের নিয়ন্ত্রণ আগের চেয়ে সহজ হবে। পাশাপাশি, ক্যামেরাতেও AI-নির্ভর আপগ্রেড দেখা যাবে। উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এম৩৩ স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

Samsung Galaxy M33 5G ব্যবহারকারীরা আপডেট কিভাবে ডাউনলোড করবেন

ভারতীয় ব্যবহারকারীদের জন্য আপডেটটি ধীরে ধীরে রোলআউট হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোন ব্যবহারকারীরা ডিভাইসের সেটিংসে গিয়ে ‘Software Update’ সেকশনে ঢুকে আপডেট এসেছে কিনা চেক করে নিতে পারেন। এর বিল্ড নম্বর হচ্ছে M336BUXXUCFYE5 / M336BUODMCFYE5 / M336BUXXUCFYE6।