TRENDS ▸
Tech GupMobilesTop 5 Smartphones Under Rupees 30000 Vivo V50e To Samsung Galaxy F16
Top 5 Smartphones Under Rupees 30000

Vivo V50e থেকে Samsung F16, মিড রেঞ্জে সেরা ৫ স্মার্টফোন, পাবেন প্রিমিয়াম ফিচার

আপনি যদি নতুন কোনো মিড-রেঞ্জ স্মার্টফোন কিনতে চান, কিন্ত কোনটা নেওয়া উচিত তা মনস্থির করতে না পারেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা এমন কয়েকটি ফোনের বিষয়ে বলবো যেগুলির দাম ফিচার অনুযায়ী যথেষ্ট কম‌। এই ফোনগুলি Nothing, Samsung, Vivo,…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 12, 2025 4:09 PM

আপনি যদি নতুন কোনো মিড-রেঞ্জ স্মার্টফোন কিনতে চান, কিন্ত কোনটা নেওয়া উচিত তা মনস্থির করতে না পারেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা এমন কয়েকটি ফোনের বিষয়ে বলবো যেগুলির দাম ফিচার অনুযায়ী যথেষ্ট কম‌। এই ফোনগুলি Nothing, Samsung, Vivo, Poco ও Motorola ব্র্যান্ডের অন্তর্গত। আসুন ৩০ হাজার টাকার কমে সেরা ৫ মিড রেঞ্জ স্মার্টফোনের বিষয়ে জেনে নেওয়া যাক।

৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন

Motorola Edge 60 Pro

মোটোরোলা এজ ৬০ প্রো ফোনে রয়েছে ১.৫কে pOLED ডিসপ্লে এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ওয়্যার্ড ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল ট্রিপল সেটআপ ও সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি সেন্সর উপস্থিত। এর দাম শুরু হচ্ছে ২৯,৯৯৯ টাকা থেকে।

Nothing Phone 3a Pro

নাথিং ফোন ৩এ প্রো মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৫০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। ফোনটির প্রারম্ভিক মূল্য ২৭,৯৯৯ টাকা।

Poco X7 Pro

পোকা এক্স৭ প্রো স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৬৫৫০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এতে ১.৫কে OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিভাইসটির দাম ২৭,৯৯৯ টাকা।

Vivo V50e

মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসরের সঙ্গে আসা এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫৬০০ এমএএইচ, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। স্মার্টফোনটির দাম শুরু হচ্ছে ২৮,৯৯৯ টাকা থেকে।

Samsung Galaxy F16

স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ফোনে আছে ৬.৭ ইঞ্চি বড় AMOLED ডিসপ্লে, পিছনে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ডিভাইসের দাম ২৭,৯৯৯ থেকে শুরু হয়েছে।