TRENDS ▸
Tech GupMobilesOneplus 13 Official Smartphone For Bgms Season 4 Gaming Tournament Date Prize Pool Details
OnePlus 13 BGMS Season 4 Gaming Tournament

BGMS সিজন ৪ টুর্নামেন্টের অফিসিয়াল স্মার্টফোন OnePlus 13, গেমারদের জন্য বড় চমক

যারা গেমিংয়ের জন্য পাওয়ারফুল ফ্ল্যাগশিপ স্মার্টফোন খোঁজ করছেন তাদের জন্য উপযুক্ত হতে পারে OnePlus 13। এই ডিভাইসকে এবার Battlegrounds Mobile India Masters Series (BGMS) সিজন ৪-এর সব ম্যাচে ব্যবহার করা হবে। আজ্ঞে হ্যাঁ! এই হাই-এন্ড স্মার্টফোনটি টুর্নামেন্টের অফিসিয়াল ডিভাইস হবে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 13, 2025 2:21 PM

যারা গেমিংয়ের জন্য পাওয়ারফুল ফ্ল্যাগশিপ স্মার্টফোন খোঁজ করছেন তাদের জন্য উপযুক্ত হতে পারে OnePlus 13। এই ডিভাইসকে এবার Battlegrounds Mobile India Masters Series (BGMS) সিজন ৪-এর সব ম্যাচে ব্যবহার করা হবে। আজ্ঞে হ্যাঁ! এই হাই-এন্ড স্মার্টফোনটি টুর্নামেন্টের অফিসিয়াল ডিভাইস হবে বলে জানা গেছে। এরজন্য তারা হাত মিলিয়েছে এই ইভেন্টের আয়োজক, Nodwin Gaming-এর সঙ্গে।

এই বছরে লঞ্চ হয়েছে OnePlus 13

চলতি বছরের জানুয়ারিতে বাজারে এসেছে OnePlus 13। এটি ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে লঞ্চ হয়েছে। আর BGMS ইভেন্ট, যা মূলত Krafton-এর জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম BGMI (Battlegrounds Mobile India) এর উপর ভিত্তি করে তৈরি, সেই গেমের জন্য এই ফোনের ব্যবহার একপ্রকার স্ট্র্যাটেজিক মুভ বলেই ধরা যায়।

এবার ৪র্থ সিজন BGMS গেম ইভেন্টের

প্রথমবার ২০২২ সালে শুরু হওয়া এই অফলাইন ইস্পোর্টস টুর্নামেন্টের চতুর্থ সিজনের তারিখ এখনো Nodwin Gaming নিশ্চিত করেনি। তবে জানা গেছে, আগের বছরের মতো এবারও বিশাল প্রাইজ পুল থাকবে। উল্লেখ্য, ২০২৩ সালে পুরস্কারের পরিমাণ ছিল ১.৫ কোটি টাকা। আর গেমের টিভি পার্টনার হিসেবে এবারেও থাকছে স্টার স্পোর্টস।

OnePlus 13 এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস ১৩ ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (এলিট) ব্যবহার করা হয়েছে। এর সামনে দেখা যাবে ৬.৮২ ইঞ্চি ১২০ হার্টজ এলটিপিও ৪.১ OLED ডিসপ্লে, যা ৪৫০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে সিরামিক গার্ড। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৬,০০০ এমএএইচ ডুয়াল সেল ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus 13 স্মার্টফোনটিঅ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেন ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এতে আগামী ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট ও চার বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড ওএস আপডেট আসবে। ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল। আর সামনে আছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।