TRENDS ▸
Tech GupTop StoriesTatkal Train Ticket Booking New Rules From 1 July Indian Railways Irctc Agent Rules Changed
Tatkal Ticket Booking Rules

Tatkal Ticket Booking Rules: ১ জুলাই থেকে রেল টিকিটে নতুন নিয়ম, তৎকাল বুকিংয়ে আসছে বড় পরিবর্তন

ভারতীয় রেলওয়ে (Indian Railways) তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে। আগামী ১ জুলাই ২০২৫ থেকে চালু হতে চলেছে একাধিক নতুন নিয়ম। যারপর সাধারণ যাত্রীদের পক্ষে তৎকাল টিকিট পাওয়া অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। যদিও এক্ষেত্রে সাধারণ…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 13, 2025 11:54 PM

ভারতীয় রেলওয়ে (Indian Railways) তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে। আগামী ১ জুলাই ২০২৫ থেকে চালু হতে চলেছে একাধিক নতুন নিয়ম। যারপর সাধারণ যাত্রীদের পক্ষে তৎকাল টিকিট পাওয়া অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। যদিও এক্ষেত্রে সাধারণ যাত্রীদেরও কিছু নিয়ম পালন করতে হবে। আসুন জেনে নেওয়া যাক, ১ জুলাই ২০২৫ থেকে কীভাবে তৎকাল টিকিট বুক করা যাবে।

তৎকাল টিকিট বুক করতে লাগবে আধার, আসবে OTP

এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের সময় আধার নম্বর ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। IRCTC-এর ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে হলে যাত্রীর প্রোফাইলে আধার নম্বর যোগ করতে হবে এবং সেটি ভেরিফাই করাতে হবে। আর বুকিংয়ের সময় যাত্রীর আধার-লিঙ্কড নম্বরে আসবে OTP, সেটি না দিলে বুকিং শেষ করা যাবে না। এই নিয়ম শুধু ব্যক্তিগত নয়, রিজার্ভেশন কাউন্টার এবং এজেন্টদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

১৫ জুলাই থেকে আরও কড়াকড়ি

আধার ভেরিফিকেশন চালু করার পর ১৫ জুলাই থেকে আরও কড়া হবে টিকিট বুকিংয়ের নিয়ম। এই নিয়মে শুধু প্রোফাইলে আধার থাকা যথেষ্ট নয়, বুকিংয়ের সময়ও আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP), যা দেওয়ার পর নিশ্চিত টিকিট।

এজেন্টদের জন্য নিষেধাজ্ঞা

এই পরিবর্তনের আরেকটি বড় দিক হল, তৎকাল বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিট IRCTC-অনুমোদিত এজেন্টরা কোনো টিকিট কাটতে পারবেন না। সকাল ১০টায় AC কোচ এবং সকাল ১১টায় non-AC কোচের তৎকাল উইন্ডো খুলবে, কিন্তু শুরুতে শুধু ইন্ডিভিজুয়াল ইউজাররা বুক করতে পারবেন।

নতুন নিয়মে কী কী প্রস্তুতি দরকার?

যারা নিয়মিত ট্রেনে যাত্রা করেন, তাদের এখনই IRCTC প্রোফাইলে আধার নম্বর আপডেট করে নিতে হবে। সেই সঙ্গে ভেরিফাই করিয়ে নিতে হবে নিজের মোবাইল নম্বরটি আধারের সঙ্গে লিঙ্কড আছে কি না। কারণ OTP ওই নম্বরেই আসবে।