TRENDS ▸
Tech GupMobilesBest Smartphone Under 8500 On Amazon Redmi Realme Samsung
Best Smartphone Under 8500

৮৫০০ টাকার কমে Redmi, Realme ও Samsung এর জনপ্রিয় স্মার্টফোন, এখান থেকে কিনুন

বাজেটের মধ্যে নতুন স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে চিন্তার কিছু নেই। বাজারে এখন এমন অনেক ফোন আছে, যেগুলো একদিকে যেমন বাজেট-ফ্রেন্ডলি, তেমনই আবার ফিচারে ঠাসা। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ডিভাইসগুলি কিনতে পারবেন। আর এদের দাম ৮,৫০০ টাকারও কম। এই দামে আপনি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 17, 2025 5:16 PM

বাজেটের মধ্যে নতুন স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে চিন্তার কিছু নেই। বাজারে এখন এমন অনেক ফোন আছে, যেগুলো একদিকে যেমন বাজেট-ফ্রেন্ডলি, তেমনই আবার ফিচারে ঠাসা। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ডিভাইসগুলি কিনতে পারবেন। আর এদের দাম ৮,৫০০ টাকারও কম। এই দামে আপনি Samsung, Realme, Redmi ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন।

কোন কোন ফোন এখন বাজেট সেগমেন্টে জনপ্রিয়

Realme Narzo N61

মাত্র ৭,৪৯৮ টাকায় পাওয়া যাচ্ছে রিয়েলমি নারজো এন৬১ ফোনের ৪ জিবি র‌্যাম আর ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। তার ওপর কোম্পানি দিচ্ছে অতিরিক্ত ৫০০ টাকার কুপন ডিসকাউন্ট। এতে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। চোখের আরাম বজায় রাখতে রয়েছে আই কমফোর্ট ডিসপ্লে এবং সঙ্গে IP54 রেটিং।

Samsung Galaxy M06 5G

স্যামসাংয়ের এই ফাইভ-জি ফোন অ্যামাজনে কেনা যাচ্ছে ৭,৯৯৯ টাকায়। চাইলে কিছু ক্যাশব্যাকও পেতে পারেন। এই ডিভাইসে থাকছে ১২টি ৫জি ব্যান্ড সাপোর্ট, HD+ ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। ফটোগ্রাফির জন্য এর পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, সঙ্গে LED ফ্ল্যাশ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi A4 5G

রেডমি এ৪ ৫জি স্মার্টফোনটা এখন ৮,৪৯৮ টাকায় কেনা যাচ্ছে। এতে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের স্ক্রিন এবং ৫,১৬০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে। এটি ২৫৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ কেনা যাবে।