TRENDS ▸
Tech GupMobilesTrump Mobile Service And T1 Smartphone Launched In Us Charge Price Benefits Specifications
Trump Mobile T1 Launched in US

কল, ডেটা সহ দারুন সুবিধা, Trump Mobile T1 ফোনের সাথে চালু হচ্ছে Trump Mobile পরিষেবা

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনীতিতে সক্রিয় থাকলেও, তার পরিবার কিন্তু অন্য পথে হাঁটছে। ট্রাম্পের দুই পুত্র, ডোনাল্ড জুনিয়র ও এরিক ট্রাম্প, ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ নামে একটি সংগঠন চালাচ্ছে। আর সেখান থেকেই এবার এক নতুন মোবাইল পরিষেবা চালু করছে তারা,…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 17, 2025 5:32 PM

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনীতিতে সক্রিয় থাকলেও, তার পরিবার কিন্তু অন্য পথে হাঁটছে। ট্রাম্পের দুই পুত্র, ডোনাল্ড জুনিয়র ও এরিক ট্রাম্প, ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ নামে একটি সংগঠন চালাচ্ছে। আর সেখান থেকেই এবার এক নতুন মোবাইল পরিষেবা চালু করছে তারা, যার নাম ‘Trump Mobile’।

Trump Mobile পরিষেবার খরচ

এই পরিষেবা তারা এনেছে MVNO ভিত্তিক, অর্থাৎ তারা নিজস্ব টাওয়ার ব্যবহার করছে না। বরং AT&T, Verizon ও T-Mobile-এর নেটওয়ার্ক ভাড়া করে পরিষেবা দেওয়া হবে। দাম ধার্য হয়েছে প্রতি মাসে ৪৭.৪৫ ডলার (প্রায় ৪,০৭০ টাকা)। তবে এই মূল্য রাখার পিছনে একটি কারণ আছে। আসলে ট্রাম্প আমেরিকার ৪৫ তম ও ৪৭ তম প্রেসিডেন্ট, এর ভিত্তিতেই এই ‘৪৭ প্ল্যান’ তৈরি করা হয়েছে।

Trump Mobile পরিষেবার সুবিধা

এই প্ল্যানে থাকছে আনলিমিটেড কল, মেসেজ, এবং ইন্টারনেট। সঙ্গে রয়েছে “সম্পূর্ণ ডিভাইস সুরক্ষা”, ২৪x৭ রোডসাইড সহায়তা (Drive America-এর মাধ্যমে), টেলিহেল্থ সুবিধা, যার মধ্যে ভার্চুয়াল চিকিৎসা, মানসিক স্বাস্থ্য সেবা, এমনকি প্রেসক্রিপশন ওষুধ ঘরে পৌঁছে দেওয়ার সুবিধাও থাকবে। আরও একটি বিশেষত্ব হল, এখানে ১০০টিরও বেশি দেশে বিনামূল্যে আন্তর্জাতিক কলিংয়ের পরিষেবা পাওয়া যাবে।

এদিকে ট্রাম্প মোবাইল, T1 নামে একটি ফোন এনেছে। এটি একটি সোনালি রঙের স্মার্টফোন, যার দাম পড়বে ৪৯৯ ডলার (প্রায় ৪৩,০০০ টাকা)। তাদের দাবি, এটি মার্কিন যুক্তরাষ্ট্রেই ডিজাইন ও তৈরি করা হয়েছে। ফোনটি আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ বাজারে আসতে পারে।

Trump Mobile T1 ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

এই ফোনে থাকছে ৬.৭৮-ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপ্থ ও ম্যাক্রো সেন্সর আছে। এর সাথে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ২০ ওয়াট চার্জিং সুবিধা। এতে হেডফোন জ্যাকও রয়েছে। ডিভাইসটি ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ (এক্সপ্যান্ডেবল) সহ এসেছে। এটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে।