TRENDS ▸
Tech GupGadgetsAsus Vivobook S14 S16 Launched In India With Intel Core Processor Price Specifications
Asus Vivobook S14 Launched

স্টাইলিশ ডিজাইন ও চমৎকার সহ Asus Vivobook S14 ও Vivobook S16 ল্যাপটপ লঞ্চ হল

আসুস ভারতে আজ Vivobook S সিরিজের নতুন দুটি ল্যাপটপ লঞ্চ করেছে, যাদের নাম Asus Vivobook S14 এবং Vivobook S16। মোট চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ল্যাপটপ দুটি। এদের দাম শুরু হয়েছে ৬৯,৯৯০ টাকা থেকে। এগুলি দেখতে যেমন স্লিম, পারফরম্যান্সেও তেমনি দুর্দান্ত।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 18, 2025 4:48 PM

আসুস ভারতে আজ Vivobook S সিরিজের নতুন দুটি ল্যাপটপ লঞ্চ করেছে, যাদের নাম Asus Vivobook S14 এবং Vivobook S16। মোট চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ল্যাপটপ দুটি। এদের দাম শুরু হয়েছে ৬৯,৯৯০ টাকা থেকে। এগুলি দেখতে যেমন স্লিম, পারফরম্যান্সেও তেমনি দুর্দান্ত। নয়া ল্যাপটপ দুটিতে AI ফিচারও উপস্থিত। Asus Vivobook S14 ও Vivobook S16 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Asus Vivobook S14 ও Vivobook S16 এর দাম

আসুস ভিভোবুক এস১৪ -এর প্রথম মডেল S3407QA-এর দাম রাখা হয়েছে ৭৪,৯৯০ টাকা এবং এটি কেবল ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে। এর আরেকটি ভ্যারিয়েন্ট S3407CA-এর দাম ৮০,৯৯০ টাকা, এই ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাবে।

এদিকে বড় স্ক্রিন সহ আসা ভিভো এস১৬ ওএলইডি (S3607CA) এর দাম পড়বে ৮২,৯৯০ টাকা। আর একই সিরিজের আরেকটি ভ্যারিয়েন্ট S3607VA-এর মূল্য ধার্য করা হয়েছে ৬৯,৯৯০। দুটি মডেলই অ্যামাজনে বিক্রির জন্য উপলব্ধ।

Asus Vivobook S14 (S3407QA) ল্যাপটপের ফিচার

আসুস ভিভোবুক এস১৪ ল্যাপটপে আছে ১৪ ইঞ্চি ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স প্রসেসর। এটি ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি এসএসডি স্টোরেজ সহ আসবে। ভিডিও কলিংয়ের জন্য আছে ফুল এইচডি রেজোলিউশনের ওয়েবক্যাম। এতে ৭০WHr ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যাকআপ দেবে।

Asus Vivobook S14 (S3407CA) ল্যাপটপের স্পেসিফিকেশন

আসুসের এই ল্যাপটপেও ১৪ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, এর রেজোলিউশন ১৯২০×১২০০ পিক্সেল। ডিভাইসটি ইন্টেল কোর আল্ট্রা ৭ ২৫৫এইচ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি এসএসডি সহ এসেছে। এর সঙ্গে আছে ডলবি অ্যাটমস সাপোর্ট যুক্ত স্টেরিও স্পিকারস। এতে ৭০WHr ব্যাটারি রয়েছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Asus Vivobook S16 OLED (S3607CA) এর ফিচার

এতে ১৬ ইঞ্চির OLED ডিসপ্লে উপস্থিত, যার রেজোলিউশন ১৯২০×১২০০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে ইন্টেল কোর আই ৭-১৩৬২০এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই মডেলে ৭০WHr ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।