TRENDS ▸
Tech GupTelecomBsnl 5g Service Name Announced Bsnl Q 5g Quantum 5g With Quantum 5g Fixed Wireless Access
BSNL Q-5G Quantum 5G

BSNL Q-5G Quantum 5G: আসছে BSNL এর 5G পরিষেবা, গ্রাহকরা পাবে সিম ছাড়া 5G ইন্টারনেটের সুবিধা

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের বহুল প্রতীক্ষিত 5G পরিষেবার নাম ঘোষণা করল। এই বিশেষ পরিষেবার নাম রাখা হয়েছে BSNL Q-5G, যার পূর্ণ রূপ ‘Quantum 5G’। আজ ১৮ জুন, ২০২৫ তারিখে BSNL তাদের অফিসিয়াল X (আগে টুইটার) অ্যাকাউন্টে এই ঘোষণাটি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 19, 2025 8:40 AM

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের বহুল প্রতীক্ষিত 5G পরিষেবার নাম ঘোষণা করল। এই বিশেষ পরিষেবার নাম রাখা হয়েছে BSNL Q-5G, যার পূর্ণ রূপ ‘Quantum 5G’। আজ ১৮ জুন, ২০২৫ তারিখে BSNL তাদের অফিসিয়াল X (আগে টুইটার) অ্যাকাউন্টে এই ঘোষণাটি করেছে। তবে এই নামটা কোম্পানি নিজে থেকে নির্বাচন করেনি, BSNL কয়েকদিন আগে দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছিল, তারা যেন 5G পরিষেবার জন্য একটি নাম প্রস্তাব করেন। সেখান থেকেই উঠে এসেছে এই নাম।

আসছে BSNL Q-5G

বিএসএনএল পোস্টে লিখেছে, “আপনারা নাম দিলেন, আমরা বাস্তব করলাম! সূচনা হল BSNL Q-5G – Quantum 5G এর। এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অশেষ ধন্যবাদ। এটা শুধু একটা পরিষেবা নয়, এটা একসাথে তৈরি করা আমাদের ভবিষ্যৎ।”

এই ঘোষণার পাশাপাশি সংস্থার উত্তরপ্রদেশ (পূর্ব) শাখা ‘Quantum 5G Fixed Wireless Access’ পরিষেবার সূচনা করেছে। এর মাধ্যমে সিম ছাড়াই উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। সংস্থাটি একেবারে তারহীন এবং নির্ভরযোগ্য কানেকশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে BSNL এর এই FWA পরিষেবা মূলত ব্যবসায়িক গ্রাহকদের জন্য আনা হয়েছে, ব্যক্তিগত ব্যবহারকারীরা এখনই এই পরিষেবা পাবে না। এখানে ইন্টারপ্রাইজ লেভেলে 5G-ভিত্তিক ইন্টারনেট উপভোগ করা যাবে, যার মাসিক খরচ শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। এখন শুধুমাত্র নির্দিষ্ট কিছু শহরে এই পরিষেবা চালু হবে।