TRENDS ▸
Tech GupGadgetsAmazfit Active 2 Square Smartwatch Launched With Biotracker Sensor Battery Price Feature
Amazfit Active 2 Square Launched

Amazfit Active 2 Square: লঞ্চ হল অ্যামেজফিটের দুর্দান্ত স্মার্টওয়াচ, পাবেন স্টাইল, হেলথ ও টেকনোলজির মেলবন্ধন

অ্যামাজফিট আজ আন্তর্জাতিক বাজারে তাদের নতুন স্মার্টওয়াচ Amazfit Active 2 Square লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ১৪৯.৯৯ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৫০০ টাকা। যারা স্মার্টওয়াচে ফ্যাশন এবং ফিটনেস দুটোই চান, তাদের জন্য এটা হতে দুর্দান্ত বিকল্প। খুব শীঘ্রই…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 19, 2025 11:21 AM

অ্যামাজফিট আজ আন্তর্জাতিক বাজারে তাদের নতুন স্মার্টওয়াচ Amazfit Active 2 Square লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ১৪৯.৯৯ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৫০০ টাকা। যারা স্মার্টওয়াচে ফ্যাশন এবং ফিটনেস দুটোই চান, তাদের জন্য এটা হতে দুর্দান্ত বিকল্প। খুব শীঘ্রই এটি অ্যামাজনের পাশাপাশি Amazfit-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আসুন এর ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Amazfit Active 2 Square এর বিশেষত্ব

অ্যামেজফিট অ্যাক্টিভ স্কোয়ার ওয়াচে আছে ১.৭৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ৩৯০×৪৫০ পিক্সেল এবং ব্রাইটনেস ২০০০ নিটস। ডিসপ্লের প্রোটেকশনের জন্য স্যাফায়ার গ্লাস ব্যবহার করা হয়েছে। এর উপরে চারপাশে পলিশড স্টেইনলেস স্টিলের ফ্রেম উপস্থিত।

অ্যামেজফিট অ্যাক্টিভ স্কোয়ার স্মার্টওয়াচে পাওয়া যায় বায়োট্র্যাকার ৬.০ সেন্সর, যেটা আপনার হার্টবিট সহ ব্লাড অক্সিজেন লেভেল, স্কিনের তাপমাত্রা, ঘুমের মান, স্ট্রেস লেভেল, সব কিছুর খেয়াল রাখবে। এতে ১৬০ টিরও বেশি ওয়ার্কআউট মোড উপস্থিত। এর সাথে রয়েছে জায়রোস্কোপ, অ্যাক্সিলোরোমিটার, ব্যারোমিটার, আর অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর।

Amazfit Active 2 Square স্মার্টওয়াচ জেপ ওএস ৪.৫ অপারেটিং সিস্টেমে চলে, এতে জেপ ফ্লো নামে AI ভয়েস অ্যাসিস্ট্যান্টও রয়েছে। এর সঙ্গে GPS থাকায় ট্র্যাকিং বা ন্যাভিগেশন নিয়ে ভাবতে হবে না। আর ওয়াচটি ব্লুটুথ ৫.২, ইনবিল্ট মাইক্রোফোন আর স্পিকার সহ আসায় আপনি ছাইলে ফোন কলও করতে পারবেন। এটি ৫ এটিএম ওয়াটার রেসিস্ট্যান্স বিল্ড কোয়ালিটি সহ আসায় সাঁতারের সময়ও ব্যবহার করা যাবে।

ব্যাটারির ব্যাকআপের কথা বললে, Amazfit জানিয়েছে, একবার চার্জ দিলে এটি স্বাভাবিক ব্যবহারে ১০ দিন, আর বেশি ব্যবহারে প্রায় ৫ দিন চলবে। আর যদি GPS চালু রাখলে টানা ২১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে।