TRENDS ▸
Tech GupMobilesIqoo Z10 Lite 5g Launched In India Price Starts Rupees 9999 With 6000mah Battery Specifications
iQOO Z10 Lite 5G Launched in India

10 হাজার টাকার কমে 5G ফোন, সবচেয়ে সস্তায় লঞ্চ হল iQOO Z10 Lite 5G, রয়েছে 6000mAh ব্যাটারি

প্রত্যাশা মতোই আইকো আজ লঞ্চ করল নিজেদের সবচেয়ে সস্তা 5G ফোন iQOO Z10 Lite 5G। এটি গত বছরে আসা Z9 Lite-এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর দাম শুরু হয়েছে ১০ হাজার টাকা থেকে। আগামী ২৫ জুন দুপুর ১২টা থেকে ফোনটি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 19, 2025 8:11 PM

প্রত্যাশা মতোই আইকো আজ লঞ্চ করল নিজেদের সবচেয়ে সস্তা 5G ফোন iQOO Z10 Lite 5G। এটি গত বছরে আসা Z9 Lite-এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর দাম শুরু হয়েছে ১০ হাজার টাকা থেকে। আগামী ২৫ জুন দুপুর ১২টা থেকে ফোনটি Amazon.in এবং iQOO-এর ই-স্টোরের মাধ্যমে কেনা যাবে। iQOO Z10 Lite 5G এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি।

iQOO Z10 Lite 5G এর দাম ও সেল অফার

আইকো জেড১০ লাইট ৫জি এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল পাওয়া যাবে ১০,৯৯৯ টাকায়। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ১২,৯৯৯ টাকা। ফোনটি টাইটেনিয়াম ব্লু এবং সাইবার গ্রীন কালারে অপশনে এসেছে। সেল অফার হিসেবে SBI কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে।

iQOO Z10 Lite 5G এর এর স্পেসিফিকেশন

আইকো জেড১০ লাইট ৫জি স্মার্টফোনে আছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১০০০ নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে Mali-G57 MC2 জিপিইউ যুক্ত আছে। এতে ৮ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য iQOO Z10 Lite 5G ডিভাইসের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি Sony সেন্সর, ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এদিকে Z10 Lite 5G মডেলে IP64 রেটিং উপস্থিত, যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে। স্মার্টফোনটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৩.৫মিমি হেডফোন জ্যাক, স্টেরিও স্পিকার সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, এই ডিভাইসে ২ বছর ধরে অপারেটিং সিস্টেম আপডেট ও ৩ বছর ধরে সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে।