TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy A07 Galaxy F07 M07 Bis Certification Confirmed India Launch Soon
Samsung Galaxy A07 Launch

সস্তায় ভারতে লঞ্চ হচ্ছে Samsung Galaxy A07, Galaxy F07 ও Galaxy M07, পেল BIS থেকে ছাড়পত্র

Samsung ভারতে বেশ কয়েকটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। না, এই দাবি আমাদের নয়! সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ডেটাবেসে স্যামসাংয়ের তিনটি ফোনকে SM-A075F/DS, SM-E075F/DS, এবং SM-M075F/DS মডেল নম্বর সহ দেখা গেছে। মনে করা হচ্ছে এই তিনটি ডিভাইস…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 20, 2025 11:08 AM

Samsung ভারতে বেশ কয়েকটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। না, এই দাবি আমাদের নয়! সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ডেটাবেসে স্যামসাংয়ের তিনটি ফোনকে SM-A075F/DS, SM-E075F/DS, এবং SM-M075F/DS মডেল নম্বর সহ দেখা গেছে। মনে করা হচ্ছে এই তিনটি ডিভাইস হল Samsung Galaxy A07, Galaxy F07 এবং Galaxy M07। আগামী কয়েকমাসের মধ্যে হ্যান্ডসেট তিনটি এদেশে পা রাখতে পারে।

Samsung Galaxy A07, F07 ও M07 পেল BIS থেকে ছাড়পত্র

স্যামসাং গ্যালাক্সি এ০৭, গ্যালাক্সি এফ০৭, গ্যালাক্সি এম০৭ এর মডেল নম্বরগুলির মধ্যে “৫”-এর উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, এগুলো ৪জি কানেক্টিভিটি অফার করবে। সেক্ষেত্রে গত বছরের গ্যালাক্সি এ০৬ ৪জি-এর (SM-A065F) উত্তরসূরি হতে পারে গ্যালাক্সি এ০৭। তবে মজার বিষয় হচ্ছে, গ্যালাক্সি এফ০৬ বা গ্যালাক্সি এম০৬-এর কোনও ৪জি ভার্সন গত বছর লঞ্চ হয়নি। এবছর স্যামসাং সম্ভবত সে ফাঁকটা পূরণ করতে চাইছে।

কবে নাগাদ লঞ্চ হবে Samsung Galaxy A07, F07 ও M07

BIS সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পাওয়ার অর্থ স্যামসাং গ্যালাক্সি এ০৭, গ্যালাক্সি এফ০৭, গ্যালাক্সি এম০৭ ফোনগুলিরর লঞ্চ এখন কেবল সময়ের অপেক্ষা। যদিও এখনও এই তিনটি ফোনের অফিসিয়াল নাম কিংবা স্পেসিফিকেশন জানা যায়নি। তবে টিপস্টারদের মতে, এদের আনুষ্ঠানিক ঘোষণা ২০২৫ সালের তৃতীয় কোয়ার্টারে হতে পারে।

জানিয়ে রাখি, Galaxy A06 ফোনে ছিল ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস রেজোলিউশনের পিএলএস LCD ডিসপ্লে, মিডিয়াটেকের হেলিও জি৮৫ চিপসেট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4x) এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছিল। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।