TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy S25 Plus Battery Blast Raise Questions About Battery Safety
Samsung Galaxy S25 Plus Battery Blast

দামি Samsung Galaxy S25 Plus ফোনে বিস্ফোরণ, আবারও প্রশ্নের মুখে ব্যাটারি সুরক্ষা

চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলি এই মুহূর্তে ব্যাটারির ক্ষমতা বাড়াতে মরিয়া, এই কারণে তারা একের পর এক নতুন প্রযুক্তি আনছে। যদিও Apple, Google, আর Samsung এখনও এই লড়াইয়ে সামিল হয়নি। তাদের মতে, ফোনের ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে গিয়ে নিরাপত্তার সাথে আপস করা উচিত…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 22, 2025 11:29 PM

চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলি এই মুহূর্তে ব্যাটারির ক্ষমতা বাড়াতে মরিয়া, এই কারণে তারা একের পর এক নতুন প্রযুক্তি আনছে। যদিও Apple, Google, আর Samsung এখনও এই লড়াইয়ে সামিল হয়নি। তাদের মতে, ফোনের ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে গিয়ে নিরাপত্তার সাথে আপস করা উচিত নয়। যদিও সম্প্রতি যা ঘটেছে, তাতে এমন ‘সতর্কতা’র যুক্তিতেই এবার প্রশ্ন উঠছে। আসলে গতকাল Samsung Galaxy S25 Plus ডিভাইসে বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। চার্জে বসানোর পর ফোনটি ফেটে যায় বলে জানা গেছে।

Samsung Galaxy S25 Plus ফোনে বিস্ফোরণের ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন

ঘটনাটা প্রথম সামনে আসে এক্স (পূর্বে টুইটার)-এর একটি পোস্ট থেকে। এই পোস্টে বিস্ফোরিত ফোনের ছবিও শেয়ার করা হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলা হয়। ফলে ঘটনাটি সত্যি না গুজব, সেটা বোঝা এখন মুশকিল। যদিও এমন ঘটনা আগেও ঘটেছে।

আগেও Samsung প্রোডাক্টে আগুন ধরেছে

কিছুদিন আগে একটি রিপোর্টে জানানো হয় যে, Galaxy S23 Ultra চার্জে বসানোর সময় প্রচণ্ড গরম হয়ে উঠে এবং পিছনের গ্লাস ফেটে যায়। শুধু ফোন নয়, গত বছর Galaxy Buds FE এক ব্যবহারকারীর কানে থাকা অবস্থায় বিস্ফোরণ হয়, যার ফলে তার শ্রবণশক্তি হারিয়ে যায়।

যদিও শুধু স্যামসাং নয়, গত কয়েক মাসে OnePlus ও Poco ফোনে আগুন ধরে যাওয়ার ঘটনা সামনে এসেছে। ফলে বলতে দ্বিধা নেই যে, যে কোনো কোম্পানির ডিভাইস বিস্ফোরণ হতে পারে। তবে আসল চার্জার ব্যবহার, ব্যাটারি ফুলে গেলে তা পরিবর্তন করা বা ফোন গরম হলে ব্যবহার না করা, ইত্যাদি অভ্যাসে আমরা এই সমস্যা এড়াতে পারি।

Photo Credit: @ya_sking12767