TRENDS ▸
Tech GupTop StoriesLava Storm Play Goes On Sale Today Amazon Best Smartphone Under Rupees 10000 Price
Lava Storm Play Sale Today

১০ হাজার টাকার কমে দুর্দান্ত 5G ফোন, সেল শুরু Lava Storm Play এর, রয়েছে খাস অফার

কয়েকদিন আগেই বাজারে এসেছে Lava Storm Play স্মার্টফোন, আর এর দাম রাখা হয়েছে ১০ হাজার টাকারও কম। আজ থেকে ফোনটির সেল শুরু হচ্ছে। ডিভাইসটি আপনি Lava E-Store এবং Amazon India থেকে কিনতে পারবেন। আর সেল উপলক্ষে পাওয়া যাবে ব্যাঙ্ক অফার।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 9:07 AM

কয়েকদিন আগেই বাজারে এসেছে Lava Storm Play স্মার্টফোন, আর এর দাম রাখা হয়েছে ১০ হাজার টাকারও কম। আজ থেকে ফোনটির সেল শুরু হচ্ছে। ডিভাইসটি আপনি Lava E-Store এবং Amazon India থেকে কিনতে পারবেন। আর সেল উপলক্ষে পাওয়া যাবে ব্যাঙ্ক অফার। Lava Storm Play ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Lava Storm Play এর দাম ও সেল অফার

লাভা স্টর্ম প্লে এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। তবে আজ প্রথম সেলে‌ এটি ৫০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ৯,৪৯৯ টাকায় পাওয়া যাবে। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফারের সুবিধা, ফলে দাম আরও কিছুটা কমানো যেতে পারে।

Lava Storm Play এর ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে ও ডিজাইন: লাভা স্টর্ম প্লে এর সামনে দেখা যাবে ৬.৫৬ ইঞ্চি HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিভাইসের ডিজাইন বেশ স্টাইলিশ।

পারফরম্যান্স: এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর। যার সঙ্গে যুক্ত আছে ৬ জিবি র‌্যাম ও অতিরিক্ত ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Lava Storm Play এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং AI সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ও চার্জিং: পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং‌ সাপোর্ট করবে।

সফটওয়্যার ও সিকিউরিটি: এটি চলে অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশনে। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকের সুবিধা উপলব্ধ।