TRENDS ▸
Tech GupMobilesTop 5 Smartphones With 7000mah Battery Fast Charging Price
Top 5 Smartphone 7000mah Battery

7000mAh Battery Smartphone: বারবার চার্জের ঝামেলা নেই, এই পাঁচ স্মার্টফোনে আছে বাহুবলী ব্যাটারি

ফোনের ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে এমন চাওয়া আমাদের কমবেশি সবার। সারাদিন কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা ইত্যাদি কাজের জন্য ছোট ব্যাটারির স্মার্টফোন আর চলে না। তাই আপনি যদি রোজ বারবার ডিভাইস চার্জ দেওয়ার ঝামেলা এড়াতে চান, তাহলে ৭০০০ এমএএইচ…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 8:21 AM

ফোনের ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে এমন চাওয়া আমাদের কমবেশি সবার। সারাদিন কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা ইত্যাদি কাজের জন্য ছোট ব্যাটারির স্মার্টফোন আর চলে না। তাই আপনি যদি রোজ বারবার ডিভাইস চার্জ দেওয়ার ঝামেলা এড়াতে চান, তাহলে ৭০০০ এমএএইচ (7000mAh) বা তার বেশি ব্যাটারি ক্যাপাসিটির ফোনগুলি বেছে নিতে পারেন।

আজকাল বাজারে এমন কিছু স্মার্টফোন এসেছে, যেগুলি শুধু বড় ব্যাটারির জন্যই নয়, পারফরম্যান্স, চার্জিং স্পিড, সব কিছুতেই নজর কাড়ছে। নিচে এই ধরনের পাঁচটি ফোনের নাম ও দাম জানানো হল।

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন

iQOO Neo 10

আইকোর এই ফোনে আছে ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। আর যারা বেশি স্টোরেজ চান, সেক্ষেত্রে টপ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪০,৯৯৯ টাকা।

Realme GT 7

রিয়েলমি জিটি ৭ এর ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট চার্জিং কম্বিনেশনটা বেশ প্রশংসিত। এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা, আর হাই-এন্ড ভ্যারিয়েন্ট কিনতে খরচ করতে হবে ৪৬,৯৯৯ টাকা।

Vivo T4 5G

আরও বেশি ব্যাটারি চাইলে, ভিভো টি৪ ৫জি মডেলে পাওয়া যাবে ৭৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট চার্জিং সুবিধা। এর দাম শুরু ২১,৯৯৯ টাকা থেকে, আর ফিচার-ফুল টপ ভ্যারিয়েন্ট কিনতে ব্যয় করতে হবে ২৫,৯৯৯ টাকা।

Oppo K13 5G

কিছুদিন আগে বাজারে আসা ওপ্পো কে১৩ ৫জি মডেলে আছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট SuperVOOC চার্জিং সাপোর্ট করে। এর বেস ভ্যারিয়েন্ট কেনা যাচ্ছে ১৭,৯৯৯ টাকায়, আর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৯,৯৯৯ টাকা।

iQOO Z10 5G

আইকোর ডিভাইসটি ৭৩০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। সঙ্গে আছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এর দাম শুরু হয়েছে ২১,৯৯৯ টাকা থেকে, আর টপ মডেল কিনতে খরচ হবে ২৫,৯৯৯ টাকা।