TRENDS ▸
Tech GupMobilesTop 5 5g Smartphones Under Rupees 8000 Samsung Redmi Lava Tecno
Top 5 5G Smartphones Under Rupees 8000

৮ হাজার টাকার কমে 5G স্মার্টফোন, Redmi, Samsung, Lava এর সেরা পাঁচটি মডেল দেখে নিন

কয়েক বছর আগেও 5G স্মার্টফোন কিনতে ১৫-২০ হাজার টাকা খরচ করতে হত। কিন্তু এখন ছবিটা পুরোপুরি বদলে গেছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে দামও অনেকটা কমেছে স্মার্টফোনের। যেকারনে এখন ৮,০০০ টাকার রেঞ্জে 5G ফোন পাওয়া যায়। এই প্রতিবেদনে আমরা এই ধরনের…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 8:47 PM

কয়েক বছর আগেও 5G স্মার্টফোন কিনতে ১৫-২০ হাজার টাকা খরচ করতে হত। কিন্তু এখন ছবিটা পুরোপুরি বদলে গেছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে দামও অনেকটা কমেছে স্মার্টফোনের। যেকারনে এখন ৮,০০০ টাকার রেঞ্জে 5G ফোন পাওয়া যায়। এই প্রতিবেদনে আমরা এই ধরনের ৫টি ফোনের বিষয়ে বলবো। আমাদের লিস্টে জায়গা করে নিয়েছে Samsung, Redmi, Lava, Tecno ব্র্যান্ডের সদ্য লঞ্চ হওয়া ডিভাইসগুলি।

৮ হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে পাঁচটি আকর্ষণীয় 5G স্মার্টফোন

Samsung Galaxy M06 5G

স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনে আছে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। এর পিছনে পাওয়া যাবে ৫০+২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ, সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই স্মার্টফোনের দাম মাত্র ৭,৯৯৯ টাকা।

Redmi A4 5G

রেডমি এ৪ ৫জি ডিভাইসে ৬.৮৮ ইঞ্চি ১২০ হার্টজ এইচডি প্লাস ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর উপস্থিত। এর প্রাইমারি রিয়ার ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরার রেজোলিউশন ৫ মেগাপিক্সেল। ডিভাইসটি ৫১৬০ এমএএইচ ব্যাটারি ও হাইপারওএস কাস্টম স্কিন সহ এসেছে। এই ফোনটির দামও ৭,৯৯৯ টাকা।

Lava Storm Lite 5G

লাভা স্টর্ম লাইট ৫জি স্মার্টফোনে পাওয়া যাবে ৬.৭৫ ইঞ্চি ১২০ হার্টজ এইচডি প্লাস স্ক্রিন এবং ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর। এতে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং ১৫ ওয়াট চার্জিং সাপোর্টসহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা।

Tecno Pop 9 5G

টেকনো পপ ৯ ৫জি ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এটি ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ এসেছে। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর‌ দামও ৭,৯৯৯ টাকা।

Lava Shark 5G

লাভা শার্ক ৫জি স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি ৯০ হার্টজ এইচডি প্লাস স্ক্রিন, ইউনিসক T765 চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম রয়েছে। এছাড়া এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সঙ্গে ১৮ ওয়াট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটির দাম ৭,৯৯৯ টাকা।