TRENDS ▸
Tech GupMobilesAmazon Prime Day Sale Smartphone Offer 40 Percent Discount On Iphone 15 To Samsung Galaxy S24 Ultra
Amazon Prime Day Sale

ফোনে ৪০% পর্যন্ত ছাড়, অ্যামাজন প্রাইম ডে সেলে অনেক সস্তায় iPhone 15 থেকে Samsung Galaxy S24 Ultra

নতুন স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন? তাহলে ১২ জুলাই থেকে শুরু হতে চলা Amazon Prime Day 2025 সেল হতে পারে আপনার জন্য সেরা সময়। প্রতি বছরের মতো এবারও Amazon তাদের প্রাইম মেম্বারদের জন্য এই সেল নিয়ে আসছে। যেখানে জনপ্রিয় সব ব্র্যান্ডের…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:07 AM

নতুন স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন? তাহলে ১২ জুলাই থেকে শুরু হতে চলা Amazon Prime Day 2025 সেল হতে পারে আপনার জন্য সেরা সময়। প্রতি বছরের মতো এবারও Amazon তাদের প্রাইম মেম্বারদের জন্য এই সেল নিয়ে আসছে। যেখানে জনপ্রিয় সব ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রি হবে কম দামে। আজ্ঞে হ্যাঁ! ১৪ জুলাই পর্যন্ত চলা এই সেলে Apple, Samsung, OnePlus, iQOO-এর মতো পরিচিত ব্র্যান্ডের ফোনে থাকছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি ICICI এবং SBI ব্যাঙ্কের কার্ডধারীরা পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং নো-কস্ট ইএমআই-এর সুবিধাও।

Amazon Prime Day সেলে কোন কোন স্মার্টফোনে অফার

iPhone 15 সিরিজ অ্যামাজন প্রাইম ডে সেলে অবিশ্বাস্য অফারের সাথে কেনা যাবে। সিরিজের iPhone 15, 15 Plus, 15 Pro ও 15 Pro Max মডেলগুলি বড়সড় ছাড় সহ বাড়ি নিয়ে আসা যাবে। বিশেষ করে iPhone 15-এর দাম ৬৫ হাজার টাকার কম রাখা হবে বলে জানা গেছে। সাথে ব্যাঙ্ক অফারের লাভ ওঠানো যাবে।

আবার Samsung-এর ফ্ল্যাগশিপ ফোন Galaxy S24 Ultra এর দাম ১.৩ লক্ষ টাকা হলেও, সেলে এটি পাওয়া যেতে পারে ১ লক্ষ টাকারও কমে। সঙ্গে থাকছে ২৪ মাসের নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার এবং AI ক্যামেরার মতো অত্যাধুনিক ফিচার।

এদিকে সেলে iQOO Z9 এবং Neo 9 Pro যথাক্রমে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট সহ বিক্রি হবে। আর OnePlus Nord CE 4 এবং 12R মডেলের সাথে পাওয়া যাবে ব্যাঙ্ক অফার, বাম্পার এক্সচেঞ্জ বোনাস এবং লিমিটেড টাইম ডিল। Nord CE 4 এর দাম শুরু হচ্ছে ১৯,৯৯৯ টাকা থেকে, আর 12R মিলবে ৩৫ হাজার টাকার আশেপাশে।

অ্যামাজন প্রাইম ডে সেলে যাদের নতুন ফোন কেনার বাজেট ১৫ হাজার টাকার মধ্যে, তাদের জন্য আছে Motorola G73, G84 এবং Redmi Note 13 সিরিজ। স্মার্টফোনগুলি ২,০০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় সহ পাওয়া যাবে।

তবে মনে রাখবেন, অ্যামাজন প্রাইম ডে সেল আনা হয় কেবল Prime মেম্বারদের জন্য। তাই সাবস্ক্রিপশন থাকলে তবেই অফারগুলির লাভ ওঠানো যাবে।