TRENDS ▸
Tech GupMobilesGoogle Pixel 7 And Pixel 7 Pro Banned In Japan For Patent Violation
Google Pixel Banned

বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়ানো Google Pixel 7 ও Pixel 7 Pro ফোনের বিক্রি নিষিদ্ধ হল, জানুন কারণ

জাপানে বড়সড় ধাক্কা খেল গুগল। টোকিওর একটি জেলা আদালত, পেটেন্ট লঙ্ঘন করার কারণে জাপানে Google Pixel 7 ও Pixel 7 Pro স্মার্টফোনের বিক্রি বন্ধ করার রায় দিয়েছে। শুধু বিক্রিই নয়, ওই মডেলগুলির আমদানি, বিজ্ঞাপন, এমনকি দোকানে প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 8:17 AM

জাপানে বড়সড় ধাক্কা খেল গুগল। টোকিওর একটি জেলা আদালত, পেটেন্ট লঙ্ঘন করার কারণে জাপানে Google Pixel 7 ও Pixel 7 Pro স্মার্টফোনের বিক্রি বন্ধ করার রায় দিয়েছে। শুধু বিক্রিই নয়, ওই মডেলগুলির আমদানি, বিজ্ঞাপন, এমনকি দোকানে প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে। জানা গেছে পিক্সেল ডিভাইসের ৪জি নেটওয়ার্কের জন্য ব্যবহৃত “ACK” বা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল প্রযুক্তির পেটেন্ট মামলায় হেরে গেছে গুগল।

পেটেন্ট বিতর্কে জাপানে নিষিদ্ধ Pixel 7 ও Pixel 7 Pro

এই ACK প্রযুক্তির সংকেতের মাধ্যমে মোবাইল ও বেস স্টেশনের মধ্যে তথ্য আদান-প্রদান হয়। এই প্রযুক্তির পেটেন্টের মালিকানা ছিল দক্ষিণ কোরিয়ান কোম্পানি Pantech-এর কাছে। যদিও তারা এখন স্মার্টফোন তৈরি করে না, তবে তাদের পুরনো প্রযুক্তির গুরুত্ব এখনো বজায় আছে। এই কারণে Pantech টোকিওর একটি জেলা আদালতে গুগলের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় রায় দিতে গিয়ে আদালত জানায়, গুগল এই প্রযুক্তি ব্যবহারের জন্য কোনো লাইসেন্স নেয়নি, সেই কারণেই Pixel 7 ও Pixel 7 Pro জাপানে নিষিদ্ধ থাকবে।

Google এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

এই মামলা শুধু প্রযুক্তিগত বিতর্কেই থেমে থাকেনি। বিচারক গুগলের বিরুদ্ধে ‘অসততা’ এবং ‘অসহযোগিতার মনোভাব’-এর অভিযোগ তুলেছেন। সাধারণত এই ধরনের মামলায় প্রোডাক্ট নিষিদ্ধ করার পরিবর্তে জরিমানা করা হয়, কিন্তু গুগলের আচরণ আদালতকে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে জাপানে Pixel ফোনের বিক্রি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। iPhone-এর পরেই সেদেশে জনপ্রিয়তার শীর্ষে আছে Pixel 7 ও Pixel 7a। ফলে সাম্প্রতিক এই নিষেধাজ্ঞা গুগলের জন্য শুধু আর্থিক নয়, ব্র্যান্ড ইমেজের দিক থেকেও বড় ধাক্কা।

তবে শুধু Pixel 7 ও Pixel 7 Pro মডেল নয়, Pantech এর সহযোগী সংস্থা IdeaHub ইতিমধ্যে গুগলের Pixel 8 ও Pixel 9 সিরিজের নিষেধাজ্ঞার জন্য তারা মামলা করেছে। এখন সেই মামলার রায় কি আসে সেটাই দেখার।