TRENDS ▸
Tech GupMobilesRealme P3 Ultra With Sony Camera Rs 6000 Off Flipkart Goat Sale 2025 Deal
Realme P3 Ultra Camera

৬ হাজার টাকা দাম কমলো Sony ক্যামেরা ও ৬০০০ mAh ব্যাটারির Realme P3 Ultra ফোনের

চলতি বছরের মার্চে লঞ্চ হওয়ার পর Realme P3 Ultra স্মার্টফোন ইতিমধ্যেই ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম ফিচার আর দাম অনুযায়ী দুর্দান্ত পারফরম্যান্স, এই ডিভাইসের জনপ্রিয়তার পিছনে অন্যতম কারণ। আর এখন চলমান Flipkart GOAT সেলে ফোনটি আরও কম…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 13, 2025 2:02 PM

চলতি বছরের মার্চে লঞ্চ হওয়ার পর Realme P3 Ultra স্মার্টফোন ইতিমধ্যেই ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম ফিচার আর দাম অনুযায়ী দুর্দান্ত পারফরম্যান্স, এই ডিভাইসের জনপ্রিয়তার পিছনে অন্যতম কারণ। আর এখন চলমান Flipkart GOAT সেলে ফোনটি আরও কম দামে পাওয়া যাচ্ছে। ফলে আপনি যদি ২২ হাজার টাকার কমে নতুন কোনো অলরাউন্ডার ফোন কিনতে চান, তাহলে সেলের অফারগুলি কাজে লাগাতে পারেন।

দাম কমলো Realme P3 Ultra ফোনের

এই মুহূর্তে ফ্লিপকার্ট গোট সেলে রিয়েলমি পি৩ আল্ট্রা স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে প্রায় ২২ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এর এমআরপি ২৬,৯৯৯ টাকা হলেও, অফারের দাম পড়বে মাত্র ২০,৯৯৯ টাকা। অর্থাৎ সরাসরি ৬ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। যদিও প্রথমে দাম দেখা যাবে ২২,৯৯৯ টাকা, কিন্তু কার্টে অ্যাড করার পর স্বয়ংক্রিয়ভাবে ২ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট যুক্ত হয়ে যাবে।

শুধু তাই নয়, রিয়েলমি পি৩ আল্ট্রা কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক হিসেবে, সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে। আর ডেবিট কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ৭৫০ টাকা ডিসকাউন্ট।

Realme P3 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি পি৩ আল্ট্রা স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে কোয়াড কার্ভড অ্যামোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১৫০০ নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে, সঙ্গে আছে ৮ জিবি র‌্যাম।

ফটোগ্রাফির জন্য Realme P3 Ultra এর পিছনে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX896 প্রাইমারি সেন্সর উপস্থিত। সেলফি বা ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল Sony IMX480 ক্যামেরা।

এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি সাধারণ ব্যবহারে দুদিন পর্যন্ত ব্যাকআপ দেবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে।