TRENDS ▸
Tech GupMobilesIqoo Z10r Camera Display Battery Specifications Leaked Launching Under 20000 Rupees In India
iQOO Z10R Camera

২০ হাজার টাকার কমে OIS ক্যামেরা সহ ভারতে এন্ট্রি নিচ্ছে iQOO Z10R স্মার্টফোন

আইকো শীঘ্রই ভারতে তাদের জেড সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে iQOO Z10R লঞ্চ করতে চলেছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনের জন্য একটি ল্যান্ডিং পেজ লাইভ করা হয়েছে, যেখানে "coming soon" ব্যানার দেখা গেছে। ল্যান্ডি পেজ থেকে জানা গেছে, এর ডিজাইন…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 15, 2025 7:05 PM

আইকো শীঘ্রই ভারতে তাদের জেড সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে iQOO Z10R লঞ্চ করতে চলেছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনের জন্য একটি ল্যান্ডিং পেজ লাইভ করা হয়েছে, যেখানে “coming soon” ব্যানার দেখা গেছে। ল্যান্ডি পেজ থেকে জানা গেছে, এর ডিজাইন অনেকটা Vivo V50e-র মতো হবে, তবে দাম রাখা হবে অনেক কম। আর iQOO Z10R ফোনটি Z10 সিরিজের নতুন মডেল হবে। এর আগে এই সিরিজের অধীনে iQOO Z10, Z10x ও Z10 Lite ডিভাইসগুলি এসেছে।

iQOO Z10R ভারতে ২০ হাজার টাকার কমে আসছে

ল্যান্ডিং পেজ থেকে জানা গেছে, আইকো জেড১০আর ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ ও তার পাশে লাইট দেখা যাবে, যাকে Aura Light বলা হচ্ছে। ডিভাইসটির ডিজাইন Vivo V50e-র মতো হবে, যেটি ভারতে এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল। তবে জেড১০আর অনেক সাশ্রয়ী মূল্যে আসবে। ভারতে এর দাম রাখা হবে ২০,০০০ টাকার কম।

iQOO Z10R এর সম্ভাব্য ফিচার

রিপোর্ট অনুযায়ী, ভিভো ভি৫০ই ফোনে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট। কিন্তু আইকো জেড১০আর ডিভাইসে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর। এর মডেল নম্বর থাকবে vivo I2410, যাকে সম্প্রতি Geekbench-এ দেখা গেছে। বেঞ্চমার্ক লিস্টিং থেকে জানা গেছে, এতে থাকতে পারে ১২ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিন।

জনপ্রিয় টিপস্টারহ দেবায়ন রায় (@Gadgetsdata) সম্প্রতি iQOO Z10R সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তার দাবি অনুযায়ী, স্মার্টফোনটি জুলাই মাসে ভারতে লঞ্চ করবে এবং দাম থাকবে ২০ হাজার টাকার কম। এতে ৬.৭৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে পাওয়া যাবে, যেটি কোয়াড-কার্ভড এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে দেখা যাবে ৫০ মেগাপিক্সেল OIS (অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন)-সহ প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৬০০ এমএএইচ অথবা ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।