TRENDS ▸
Tech GupMobilesMotorola G85 5g Featuring 32 Mp Selfie Camera 5000mah Battery Avilable Cheaper Than Launch Price
Motorola G85 5G Camera

32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 3D ডিসপ্লে সহ আসা Motorola G85 5G এখন অনেক সস্তা

নতুন ফোন কিনতে চাইলে সুখবর। 3D কার্ভড পিওএলইডি ডিসপ্লে, ডলবি অ্যাটমস সাউন্ড ও দুর্দান্ত ফিচার সহ আসা Motorola G85 5G স্মার্টফোনটি এখন আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৭,৯৯৯…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 16, 2025 9:45 AM

নতুন ফোন কিনতে চাইলে সুখবর। 3D কার্ভড পিওএলইডি ডিসপ্লে, ডলবি অ্যাটমস সাউন্ড ও দুর্দান্ত ফিচার সহ আসা Motorola G85 5G স্মার্টফোনটি এখন আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৭,৯৯৯ টাকা। কিন্তু এখন Flipkart GOAT সেলে ডিভাইসটি ১৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি ২ হাজার টাকা ছাড় মিলছে। আর এই অফার থাকবে ১৭ জুলাই পর্যন্ত।

যদিও অফার এখানে শেষ নয়, আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থাকে, তাহলে আরও ৩,০০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। আবার পুরানো ফোন বদলে Motorola G85 5G কিনতে চাইলে সরাসরি ১৩,৫৫০ টাকা ছাড় উপভোগ করা যেতে পারে। যদিও মনে রাখবেন যে, এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তি নির্ভর করবে পুরানো ফোনের কন্ডিশন আর কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Motorola G85 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা জি৮৫ ৫জি ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড পিওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস ১৬০০ নিটস পর্যন্ত। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ক্যামেরার কথা বললে, মোটোরোলা জি৮৫ ৫জি ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারির কথা বললে, এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। সাউন্ডের জন্য আছে স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমস সাপোর্ট। এছাড়া Motorola G85 5G ডিভাইসটি IP52 ডাস্ট ও জল প্রতিরোধী রেটিং সহ এসেছে।