TRENDS ▸
Tech GupMobilesRedmi Note 15 Pro Plus Note 15 Pro Launched With 7000mah Battery 50mp Camera Price Specifications
Redmi Note 15 Pro+

Redmi Note 15 Pro+ ও Redmi Note 15 Pro দুর্ধর্ষ ফিচার ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম কত

প্রত্যাশা মতো আজ বৃহস্পতিবার চীনে লঞ্চ হল Redmi Note 15 Pro+ ও Redmi Note 15 Pro। দুটি ফোনেই পাওয়া যাবে ৭,০০০ এমএএইচ ব্যাটারি। এরমধ্যে প্রো প্লাস মডেলে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং প্রো মডেলে ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। আর…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 21, 2025 10:48 PM

প্রত্যাশা মতো আজ বৃহস্পতিবার চীনে লঞ্চ হল Redmi Note 15 Pro+ ও Redmi Note 15 Pro। দুটি ফোনেই পাওয়া যাবে ৭,০০০ এমএএইচ ব্যাটারি। এরমধ্যে প্রো প্লাস মডেলে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং প্রো মডেলে ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। আর উভয় স্মার্টফোন ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ এসেছে। এছাড়া Redmi Note 15 Pro+ ও Redmi Note 15 Pro ডিভাইসে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম স্কিন ও আইপি৬৮ ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ রেটিং উপস্থিত।

Redmi Note 15 Pro+ এর দাম কত

Redmi Note 15 Pro+ এর দাম শুরু হচ্ছে ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২৩,০০০‌ টাকা) থেকে। এই মূল্য ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এছাড়া ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‌্যাম +৫১২‌ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৫,০০০ টাকা) এবং ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৮,০০০ টাকা)। ফোনটি সিডার হোয়াইট, মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু ও স্মোকি পার্পল কালার অপশনে এসেছে।

রেডমি নোট ১৫ প্রো প্লাস এর স্যাটেলাইট মেসেজিং এডিশনও লঞ্চ করা হয়েছে, যার দাম ২,৩৯৯ ইউয়ান (প্রায় ₹২৯,০০০) রাখা হয়েছে। এই ডিভাইসে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ পাঠানো যাবে।

Redmi Note 15 Pro এর দাম ও লভ্যতা

অন্যদিকে, রেডমি নোট ১৫ প্রো এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মূল্য ধার্য করা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৭,০০০ টাকা)। এছাড়া ফোনটি ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যাদের দাম রাখা হয়েছে যথাক্রমে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ২০,০০০ টাকা) এবং ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২২,০০০ টাকা)। এটি সিডার হোয়াইট, ক্লাউড পার্পল, মিডনাইট ব্ল্যাক ও স্কাই ব্লু কালার অপশনে লঞ্চ হয়েছে।

Redmi Note 15 Pro+ এর স্পেসিফিকেশন ও ফিচার

এটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলবে। এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি মাইক্রো-কার্ভড ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে, টাচ স্যাম্পলিং রেট ৪৮০ হার্টজ ও রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। এই ডিসপ্লে ৩,২০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে শাওমি ড্রাগন ক্রিস্টাল গ্লাস।

Redmi Note 15 Pro+ বিশ্বের প্রথম ফোন যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি সর্বোচ্চ ১৬ জিবি LPDDR4X র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল লাইট ফিউশন ৮০০ প্রাইমারি লেন্স, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক ফিচার উপলব্ধ। এটি আইপি৬৮ রেটিং সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্স উন্নত করতে এতে শাওমি সার্জ পি৩ চার্জিং চিপ ও সার্জ জি১ ফুয়েল গেজ চিপ দেওয়া হয়েছে।

Redmi Note 15 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

Redmi Note 15 Pro এর ডিজাইন ও বেশিরভাগ ফিচার প্রো+ এর মতো। কেবল এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এর সামনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।