TRENDS ▸
Tech GupTelecomAirtel Revised Rs 195 Prepaid Data Voucher Plan Benefits With Jiohotstar Subscription
Airtel Rs 195 Prepaid Data Plan

Airtel গ্রাহকদের ফের ধাক্কা, এবার সুবিধা কমলো ১৯৫ টাকার JioHotstar সাবস্ক্রিপশন প্ল্যানের

Airtel ধীরে ধীরে তাদের প্রিপেড প্ল্যান ঢেলে সাজাচ্ছে। সম্প্রতি তারা ২৪৯ টাকার প্ল্যান বন্ধ করে দিয়েছে। এছাড়া ২৯৯ টাকার প্ল্যানের ডেটা সুবিধা কমানো হয়েছে। এখন তারা ১৯৫ টাকার জনপ্রিয় ডেটা ভাউচারেও পরিবর্তন আনল। এখানে গ্রাহকরা আগের তুলনায় কম ডেটা পাবে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 22, 2025 9:11 AM

Airtel ধীরে ধীরে তাদের প্রিপেড প্ল্যান ঢেলে সাজাচ্ছে। সম্প্রতি তারা ২৪৯ টাকার প্ল্যান বন্ধ করে দিয়েছে। এছাড়া ২৯৯ টাকার প্ল্যানের ডেটা সুবিধা কমানো হয়েছে। এখন তারা ১৯৫ টাকার জনপ্রিয় ডেটা ভাউচারেও পরিবর্তন আনল। এখানে গ্রাহকরা আগের তুলনায় কম ডেটা পাবে। আগে এই প্ল্যানের সাথে ১৫ জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হত, যা এখন কমিয়ে ১২ জিবি করা হয়েছে।

Airtel এর ১৯৫ টাকার ডেটা প্ল্যান

আগেই বলেছি Airtel এর ১৯৫ টাকার প্ল্যান মূলত একটি ডেটা ভাউচার। এখানে কল বা এসএমএস এর কোনো সুবিধা পাওয়া যায় না। এটি সমস্ত সার্কেলেই উপলব্ধ। আগের মতো এখনও এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ৯০ দিনের জন্য JioHotstar মোবাইলের সাবস্ক্রিপশন পাবেন। সাথে দেওয়া হবে Airtel Xstream Play Premium (২২+ ওটিটি) এর সাবস্ক্রিপশন।

তবে ডেটা সুবিধা কমে যাওয়ায়, এখন ১ জিবি ডেটার জন্য গ্রাহকদের খরচ করতে হবে ১৬.২৫ টাকা। যেখানে আগে খরচ হত ১৩ টাকা। অর্থাৎ ঘুরপথে প্ল্যানটির দাম বাড়ানো হল।

এরফলে Airtel এর গ্রাহক প্রতি গড় আয় (ARPU) বাড়বে। ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে কোম্পানির প্রতি গ্রাহক পিছু গড় আয় ছিল ২৫০ টাকা, যা বাড়িয়ে ৩০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে টেলিকম কোম্পানিটি।

অন্যান্য ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন প্ল্যান

যদি আপনি ২০০ টাকার কমে ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন সহ ডেটা প্ল্যান খোঁজ করে থাকেন তাহলে নীচে কয়েকটি বিকল্প দেওয়া হল –

Airtel ১০০ টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। এখানে ৫ জিবি ডেটা পাওয়া যায়। এরসাথে ৩০ দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন অফার করা হবে।

Jio ১০০ টাকার প্ল্যান

১০০ টাকার ডেটা ভাউচারের সাথে জিও ৯০ দিনের ভ্যালিডিটি দেয়। এখানে মোট ৫ জিবি ডেটা ও ৯০ দিন ধরে JioHotstar দেখার সুবিধা মেলে।

Jio ১৯৫ টাকার প্ল্যান

জিওর ১৯৫ টাকার প্ল্যানের সুবিধা আগের ডেটা ভাউচারের মতো। কেবল এখানে ৫ জিবির পরিবর্তে মোট ১৫ জিবি ডেটা দেওয়া হয়।

Vi ১০১ টাকার প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ১০১ টাকার প্ল্যানের সাথে ৩০ দিন ভ্যালিডিটি সহ এক মাস ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যায়। এখানে গ্রাহকরা ৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।

Vi ১৫১ টাকার প্ল্যান

১৫১ টাকার প্ল্যানের সাথে ভোডাফোন আইডিয়া ৯০ দিনের ভ্যালিডিটি ও JioHotstar সাবস্ক্রিপশন অফার করে। সাথে পাওয়া যায় ৪ জিবি ইন্টারনেট ডেটা।