TRENDS ▸
Tech GupMobilesRedmi 15 Launched In Uk With Qualcomm Snapdragon 685 Chipset 7000mah Battery Price Specifications
redmi 15

Redmi 15 স্ন্যাপড্রাগন 685 প্রসেসর ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে

শাওমি যুক্তরাজ্যের বাজারে তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, Redmi 15 লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কম। এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের ডিসপ্লে। আবার এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা…

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: September 19, 2025 7:15 PM

শাওমি যুক্তরাজ্যের বাজারে তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, Redmi 15 লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কম। এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের ডিসপ্লে। আবার এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আসুন Redmi 15 হ্যান্ডসেটের দাম ও স্পেসিফিকেশন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi 15 ফোনের ইউকে ভার্সনের স্পেসিফিকেশন

চীনা ব্র্যান্ডটি Redmi 15 ফোনটিকে যুক্তরাজ্যে একটি এন্ট্রি লেভেল মডেল হিসেবে লঞ্চ করেছে, তবে সাশ্রয়ী মূল্যে আনার কারণে এর ফিচারেও কিছু খামতি লক্ষ্য করা যাবে। যেমন, শাওমি যেখানে ভারতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর সহ Redmi 15 5G ডিভাইসটি কে এনেছছ, সেখানে যুক্তরাজ্যে লঞ্চ হওয়া Redmi 15 মডেলে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট। তাই এই মডেলে শুধুমাত্র 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। এই‌ প্রসেসরের সাথে যুক্ত আছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।

Redmi 15 এর সামনে ১,০৮০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৯ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল আছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ডিসি ডিমিং সাপোর্ট, ওয়েট টাচ টেকনোলজি ২.০ এবং ৮৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, এর পিছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। আর সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi 15 ফোনে দেওয়া হয়েছে বিশাল ৭,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা ৩৩ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ১৮ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Redmi 15 4G মডেলের অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে স্টোরেজ বাড়ানোর জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লট সহ হাইব্রিড ডুয়েল সিম সাপোর্ট, ব্লুটুথ ৫.১ এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)।

Redmi 15 ফোনের দাম

Redmi 15 ফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫৯ পাউন্ড (প্রায় ১৮,৯০০ টাকা)। আর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৮৯ (প্রায় ২২,৪৭০ টাকা)। এই মডেলটি এখন ব্র্যান্ডের অফিসিয়াল ইউকে ওয়েবসাইটে কেনার জন্য উপলব্ধ রয়েছে।