TRENDS ▸
Tech GupMobilesPoco M6 Plus With 108 Megapixel Camera Under 10000 In Amazon Black Friday Sale
Poco M6 Plus Camera

108 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোন Flipkart ব্ল্যাক ফ্রাইডে সেলে 10 হাজার টাকার কমে

১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরার ফোন খোঁজ করলে Poco M6 Plus 5G আপনার জন্য সেরা হতে পারে। কারণ এতে আছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আর ডিভাইসটি Amazon এর ব্ল্যাক ফ্রাইডে সেলে ৪,২০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। লঞ্চের সময়…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: November 30, 2025 8:34 AM

১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরার ফোন খোঁজ করলে Poco M6 Plus 5G আপনার জন্য সেরা হতে পারে। কারণ এতে আছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আর ডিভাইসটি Amazon এর ব্ল্যাক ফ্রাইডে সেলে ৪,২০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় এর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৪,৪৯৯ টাকা। তবে ব্ল্যাক ফ্রাইডে সেলে Poco M6 Plus 5G মাত্র ১০,২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

অন্যান্য অফার

এছাড়া ফোনটি ৫১৫ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। সাথে রয়েছে ৫১২ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা। শুধু তাই নয়, Poco M6 Plus 5G হ্যান্ডসেটের সাথে এক্সচেঞ্জ অফারের ফায়দা তুলতে পারবেন। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে কত টাকা ডিসকাউন্ট পাবেন তা নির্ভর করবে আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Poco M6 Plus এর ফিচার এবং স্পেসিফিকেশন

পোকো এম৬ প্লাস এর সামনে দেখা যাবে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ৬.৭৯ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫৫০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য Poco M6 Plus মডেলে স্ন্যাপড্রাগন ৪ জেনারেশন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ১০৮-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫০৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই ডিভাইসে IP53 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে।