Nothing ও CMF ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, আসছে Android 16 আপডেট

স্মার্টফোনে সফটওয়্যার আপডেট এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই কথা মাথায় রেখে Nothing ও CMF এবার তাদের ডিভাইসের জন্য নয়া আপডেট রোলআউটের কথা ঘোষণা করল। শীঘ্রই এই দুই ব্র্যান্ডের ফোনে নতুন Nothing OS 4.1 আপডেট আসতে চলেছে। এই আপডেট অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হবে। নয়া এই আপডেটের মাধ্যমে স্মার্টফোনগুলিতে AI, ওয়েলনেস ও রিয়েল-টাইম ফিচার যুক্ত হবে।

কোন কোন ফোনে Nothing OS 4.1 আপডেট আসতে পারে

অফিসিয়ালি এখনও কোনো তালিকা প্রকাশ করা হয়নি। তবে যেসব ডিভাইসে আপডেট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার মধ্যে রয়েছে:

  • Nothing Phone (3)
  • Nothing Phone (3a), (3a) Lite, (3a) Pro
  • Nothing Phone (2), (2a), (2a) Plus
  • CMF Phone 2 Pro
  • CMF Phone 1

যদিও চূড়ান্ত তালিকা কোম্পানি পরে জানাবে, তবে আমাদের প্রত্যাশা Android 16 অপারেটিং সিস্টেমে চলা বেশিরভাগ Nothing ফোনই এই আপডেট আসবে।

কবে থেকে আসবে Nothing OS 4.1

Nothing এখনও নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি। তবে শোনা যাচ্ছে, মার্চের শেষ বা এপ্রিলের শুরুতেই আপডেট ধীরে ধীরে রোলআউট শুরু হতে পারে। প্রথমে নতুন সিরিজের ফোনগুলি আপডেট পাবে, তারপর ধাপে ধাপে অন্য ডিভাইসে আপডেট পৌঁছাবে। আশা করা হচ্ছে মে ২০২৬ এর মধ্যে বেশিরভাগ হ্যান্ডসেটে আপডেট পৌঁছে যেতে পারে।

নতুন কী থাকছে এই আপডেটে

এই আপডেটের মাধ্যমে বেশ কয়েকটি ফিচার স্মার্টফোনে যোগ হবে।

ব্রিদিং ব্রেক উইজেট

নতুন তিনটি উইজেট যোগ হবে, যেগুলি আসলে শ্বাস-প্রশ্বাসের ছোট এক্সারসাইজ গাইড করবে।

লক স্ক্রিন কাস্টমাইজেশন

লক স্ক্রিনে ঘড়ির ডিজাইন, সাইজ, এমনকি অ্যালাইনমেন্টও বদলানো যাবে। সঙ্গে আছে ডেপথ ইফেক্ট, যা দেখতে বেশ আলাদা লাগবে।

AI Eraser ফিচার

গ্যালারির ভেতরেই এখন ছবি থেকে অপ্রয়োজনীয় মানুষ বা অবজেক্ট সরিয়ে ফেলা যাবে। ভালো দিক হল, এতে ইন্টারনেট লাগবে না।

Glyph Bar-এ লাইভ আপডেট

নোটিফিকেশন এবার Glyph Bar-এর মাধ্যমে দেখা যাবে।

ক্যামেরা ও অন্যান্য আপডেট

ক্রিকেট ফ্যানদের জন্য নতুন প্রিসেট যোগ হবে, যেখানে Royal Challengers Bangalore-এর স্পেশাল ওয়াটারমার্ক থাকবে।