OnePlus 13 ফোনের দাম 12 হাজার টাকা পর্যন্ত কমলো, রয়েছে 6000mAh ব্যাটারি

ওয়ানপ্লাসের প্রিমিয়াম ফোন কিনতে চান? তাহলে আপনার জন্য একটি ভালো খবর আছে। আসলে গতবছর লঞ্চ হওয়া OnePlus 13 স্মার্টফোনটি এখন অনেক কম দামে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। ক্রেতারা সর্বোচ্চ ১২,০০০ টাকা কমে ডিভাইসটি নিজের করতে পারবেন। এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে কোয়াড এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে।

OnePlus 13 এর দাম ও অফার

লঞ্চের সময় OnePlus 13 এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৬৯,৯৯৯ টাকা। আর ১৬ জিবি + ৫১২ জিবি এবং ২৪ জিবি + ১ টিবি ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে ৭৬,৯৯৯ ও ৮৯,৯৯৯ টাকা। এটি আর্কটিক ডন, ব্ল্যাক এক্লিপ্স ও মিডনাইট ওশান কালার অপশনে এসেছিল।

তবে অফারে এখন Amazon-এ এই ফোনের বেস ভ্যারিয়েন্ট বিক্রি যাচ্ছে ৬০,৯৯৯ টাকায়। অর্থাৎ কোনো সেল বা কুপন ছাড়াই প্রায় ৯,০০০ টাকা দাম কমানো হয়েছে। এর সাথে নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফলে মোট ১২,০০০ টাকা খরচ বাঁচানোর সুযোগ রয়েছে।

তবে অফার এখানে শেষ নয়। পুরানো ফোন এক্সচেঞ্জ করলে Amazon দিচ্ছে ৪০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তবে মনে রাখবেন যে পুরানো ফোনের কন্ডিশন এবং মডেলের উপর এই ছাড়ের পরিমাণ নির্ভর করবে।

OnePlus 13 এর স্পেসিফিকেশন ও ফিচার

স্পেসিফিকেশনের কথা বললে OnePlus 13 এর সামনে দেখা যাবে ৬.৮২ ইঞ্চি বড় কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত। গ্রাফিক্সের জন্য এতে এড্রেনো ৮৩০ জিপিইউ দেওয়া হয়েছে।

ক্যামেরার কথা বললে, ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো লেন্স। এই ক্যামেরা ডেভেলপ করেছে Hasselblad। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এদিকে ফোনটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি মাত্র ৩৬ মিনিটে ফুল চার্জ হবে। এতে ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থা আছে। আবার এতে IP68+69 রেটিং বিল্ড থাকায় জল ও ধুলো থেকে সুরক্ষা পাওয়া যাবে।