TRENDS ▸
Tech GupMobilesRedmi 15a 5g First Sale Today In India Price Specification
Redmi 15A 5G

Redmi 15A 5G ফোনের প্রথম সেল শুরু, দাম মাত্র 12,999 টাকা

সদ্য ভারতে লঞ্চ হয়েছে Redmi 15A 5G। আর আজ ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। ই-কমার্স সাইট Flipkart, কোম্পানির নিজস্ব সাইট Mi.com ও অফলাইন স্টোর থেকে ডিভাইসটি কেনা যাবে। আর সেল উপলক্ষে ক্রেতারা বিভিন্ন অফারের লাভ ওঠাতে পারবেন। রেডমির এই বাজেট রেঞ্জের স্মার্টফোনে রয়েছে ৬৩০০ এমএএইচ ব্যাটারি, ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস স্ক্রিন, অক্টা-কোর T8300 5G প্রসেসর এবং ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন এর দাম ও লঞ্চ অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Redmi 15A 5G ভারতে দাম ও সেল অফার

Redmi 15A 5G ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। আর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ১৪,৪৯৯ টাকায় এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ১৬,৪৯৯ টাকায় কেনা যাবে। ডিভাইসটি এস ব্ল্যাক, অওসম ব্লু এবং অ্যামেজ পার্পেল কালার অপশনে এসেছে।

লঞ্চ অফার হিসেবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ৮২৫ টাকা ক্যাশব্যাক পাবেন। এর সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার ও ইএমআইয়ের সুবিধা।

Redmi 15A 5G স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি ১৫এ ৫জি স্মার্টফোনের সামনে রয়েছে ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৬০ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং ৮০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর T8300 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে মালি-জি৫৭ জিপিইউ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩.০ কাস্টম স্কিনে চলে। রেডমির তরফে দাবি করা হয়েছে যে এতে দীর্ঘদিন‌ ধরে সফটওয়্যার আপডেট আসবে।

বাজেট ফোন হলেও ক্যামেরা ভালো

ফটোগ্রাফির জন্য Redmi 15A 5G ডিভাইসের পিছনে পিছনে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরায় এইচডিআর, পোর্ট্রেট, আল্ট্রা এইচডি, টাইমার ওয়াটার মার্ক ইত্যাদি ফিচার সাপোর্ট করবে।

পাওয়ারফুল ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে

হ্যান্ডসেটটির মুখ্য আকর্ষণ এর ৬৩০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানি দাবি করেছে যে, ফুল চার্জে এটি প্রায় দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে ১৫ ওয়াট চার্জিং এবং ৭.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।