TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy S25 Ultra 5g With 200 Megapixel Camera Upto Rs 25000 Discount Offer
Samsung Galaxy S25 Ultra 5G offer

২৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ে Samsung Galaxy S25 Ultra 5G, রয়েছে ২০০ এমপি ক্যামেরা

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ইচ্ছা থাকলেও দামের কারণে বারবার হোঁচট খাচ্ছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা Samsung Galaxy S25 Ultra 5G ফোনের কথা বলবো। এই ডিভাইসটি এখন ২৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। সরাসরি ছাড়ের পাশাপাশি ব্যাংক ও এক্সচেঞ্জ…

avatar
Written By : Suman Patra
Updated Now: April 5, 2026 11:57 PM

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ইচ্ছা থাকলেও দামের কারণে বারবার হোঁচট খাচ্ছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা Samsung Galaxy S25 Ultra 5G ফোনের কথা বলবো। এই ডিভাইসটি এখন ২৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। সরাসরি ছাড়ের পাশাপাশি ব্যাংক ও এক্সচেঞ্জ অফার মিলছে। আর এই প্রিমিয়াম মডেলে আছে ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, প্রয়োজনীয় AI ফিচার এবং নজরকাড়া ডিজাইন।

Samsung Galaxy S25 Ultra 5G ফোনের দামে ছাড়

লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ৫জি এর দাম ছিল ১,২৯,৯৯৯ টাকা। তবে এখন Amazon-এ এটি মাত্র ১,০৪,৮০০ টাকায় তালিকাভুক্ত আছে। অর্থাৎ ক্রেতারা সরাসরি ২৫,১৯৯ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এর সাথে অন্যান্য অফারও রয়েছে

ব্যাংক ও এক্সচেঞ্জ অফারে বাড়তি সুবিধা

সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি Samsung Galaxy S25 Ultra 5G কেনার সময় নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করলে প্রায় ২,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার Amazon Pay দিয়ে পেমেন্ট করলে মিলবে ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শুধু তাই নয়, পুরানো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করে ৫৮,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় আদায় করে নেওয়া যাবে।

Samsung Galaxy S25 Ultra 5G স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাংয়ের এই ফোনের সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। বর্তমানে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিনে চলা এই ডিভাইসটি ৭ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড ও সিকিউরিটি আপডেট পাবে বলে কোম্পানি দাবি করেছে। আবার এতে আছে লাইফ ট্রান্সলেট, এআই ওয়ালপেপার জেনারেটর, ফটো অ্যাসিস্ট এবং সার্কেল টু সার্চ এর মতো AI ফিচার।

ক্যামেরা প্রেমীদের জন্য আদর্শ ফোন

ক্যামেরার কথা বললে স্মার্টফোনটির পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫x অপটিক্যাল জুম সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর, যা ৩x অপটিক্যাল জুম এবং ১০০x ডিজিটাল জুম সাপোর্ট করে। আর সামনে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।

ভিডিও রেকর্ডিংয়ের জন্যেও Samsung Galaxy S25 Ultra 5G কেনা যেতে পারে। এতে ৮কে ভিডিও রেকর্ড করা যাবে, সাথে ভালো স্টেবিলাইজেশন ও নাইট মোড পাওয়া যাবে।

ব্যাটারি ও প্রিমিয়াম বিল্ড

পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এতে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এছাড়া এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে S Pen সাপোর্ট, মজবুত টাইটেনিয়াম ফ্রেম ও IP68 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং।